মাথায় কেনো কাপড় দিতে হয় তা হয়তো ৪ বছরের ছোট একটি মেয়ের জানার কথা না। কিন্তু মাথার কাপড় পড়ে যাওয়ায় নির্মমভাবে জীবন দিতে হয়েছে ভারতের উত্তর প্রদেশের বেরিলি জেলার কাছের একটি গ্রামের ৪ বছরের ফারহিনকে। তাকে হত্যা করেছে আর কেউ নয় তার বাবা।
শুক্রবার দুপুরে মার সঙ্গে খাবার খাচ্ছিলো ফারহিন। সে সময় তার মাথাকে ওড়না কেনো পড়ে গেছে, ফারহিন কেনো খেয়াল রাখলো না সেজন্য বাবা জাফর হোসেন বার বার মাটিতে আঁছড়ে ফেলেছে ছোট ফারহিনকে। পুলিশের কাছে এফআইআর জারি করে নিহত ফারহিনের মা বলেছে, পরিবারের সবার সামনে অমানবিকভাবে আমার মেয়েকে মারার সময় আমি বাধা দিলে আমাকে অনেক মারে জাফর। মারা যাওয়ার পর জাফর বাড়ির ভিতরেই আমার মেয়েকে কবর দিতে চাইলে আমি তাতে রাজি হইনি।
পুলিশ সুপারিটেন্ডেন্ট বি কে শ্রীবাস্তব জাফরকে গ্রেপ্তার করেছেন। গ্রামের প্রতিবেশিরা জানিয়েছে, জাফরের মধ্যে অনেক বেশি ধর্মীয় গোড়ামি কাজ করতো এবং সে মানষিকভাবে সুস্থ আচরণ করতো না। ক্ষুধা ও দরিদ্রের মধ্যে দিন কাটানো জাফর তার আত্মীয়দের সঙ্গেও কোনো সম্পর্ক রাখতো না।







