চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাত্র ২৬ দিনে সরকারের ঋণ ৬ হাজার কোটি টাকা

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৮:০৩ অপরাহ্ণ ১০, আগস্ট ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

বাংলাদেশ ব্যাংক বলছে, চলতি অর্থবছরের শুরুতেই বিভিন্ন ব্যাংক থেকে ৬ হাজার কোটি টাকারও বেশি ঋণ নিয়েছে সরকার।

এমন পরিস্থিতিতে অর্থনীতিবিদরা মনে করছেন, করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে সরকারের ঋণ নির্ভরতা বেড়েছে। তবে বেশি ঋণ নিলে বেসরকারি খাত ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য রাজস্ব আয় বাড়ানোর বিকল্প নেই।

করোনার কারণে ব্যবসা-বাণিজ্যের অবস্থা ভাল নয় উল্লেখ করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম বলেন, ‘সরকারের রাজস্ব আদায় কমে গেছে। সঞ্চয়পত্র বিক্রিও কমেছে। কিন্তু সরকারের ব্যয় কমেনি। তাই ব্যয় মেটাতে ব্যাংক থেকে ঋণ নিতে হচ্ছে সরকারকে।’

‘‘বর্তমানে বেসরকারি ঋণের প্রবৃদ্ধিও অনেক কম। করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে সচল করতে হলে বেসরকারি ঋণ বিতরণ বাড়াতে হবে। আবার সরকারের ব্যাংক ঋণ নির্ভরতা কমাতে হবে।’’

পরিস্থিতি মোকাবেলায় সরকারের অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে রাজস্ব বাড়ানোর পাশাপাশি বিদেশি উৎস থেকে কম সুদে ঋণ আনতে পরামর্শ দেন এই তিনি।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ২০২০-২১ অর্থবছরের প্রথম মাসের (জুলাই) প্রথম ২৬ দিনে সরকার ব্যাংক থেকে নিট ৬ হাজার ১৪৮ কোটি টাকা ঋণ নিয়েছে।

Reneta

একই সময়ে ব্যাংক খাত থেকে সরকারের ঋণ স্থিতি দাঁড়িয়েছে ৮ হাজার ২৮৮ কোটি টাকা। এরমধ্যে আগের নেওয়া ঋণ পরিশোধ করেছে ২ হাজার ১৩৯ কোটি টাকা।

সাধারণত বাজেটের ঘাটতি মেটাতে প্রতি বছরই ব্যাংক থেকে ঋণ নেয় সরকার। তবে কম রাজস্ব আদায় এবং সঞ্চয়পত্রের বিক্রি কমে যাওয়ায় গত অর্থবছরের শুরু থেকেই ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়ার প্রবণতা বাড়ছে। ওই অর্থবছর শেষে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ঋণ নিয়েছিল।

গত অর্থবছরে (২০১৯-২০) ব্যাংক ব্যবস্থা থেকে সরকার মোট ঋণ নিয়েছিল ৭২ হাজার ২৪৬ কোটি টাকা। যা তার আগের অর্থবছরের (২০১৮-১৯) চেয়ে ১০৯ শতাংশ বেশি।

অথচ ২০১৯-২০ অর্থবছরের মূল বাজেটে ব্যাংক থেকে ৪৭ হাজার ৩৬৪ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য ধরা হয়েছিল। আবার সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ৮২ হাজার ৪২১ কোটি টাকা করা হয়।

আগের অর্থবছরগুলোর ধারাবাহিকতায় চলতি অর্থবছরে (২০২০-২১) বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ব্যবস্থা থেকে ৮৪ হাজার ৯৮০ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য ঠিক করে রেখেছে।

যদিও নতুন মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংক অভ্যন্তরীণ ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে ১৯ দশমিক ৩ শতাংশ। যার মধ্যে সরকারি ও বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা যথাক্রমে ৪৪ দশমিক ৪ শতাংশ ও ১৪ দশমিক ৮ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ২০১৮-১৯ অর্থবছরের জুন শেষে বেসরকারি খাতে বার্ষিক ঋণ প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক ৩২ শতাংশ। পরের অর্থবছরের (২০১৯-২০) জুনে সেই প্রবৃদ্ধি আরো কমে ৮ দশমিক ৬১ শতাংশে দাঁড়ায়। যেটা চলতি মুদ্রানীতিতে প্রক্ষেপিত লক্ষ্যমাত্রার চেয়েও ৬ দশমিক ১৯ শতাংশ কম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঋণবাংলাদেশ ব্যাংকব্যাংক ঋণসরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
‘মাস্তুল’ ছবির দৃশ্যে ফজলুর রহমান বাবু

বড় পর্দায় ‘মাস্তুল’, প্রতিদিন ১৩টি শো!

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপে আলো ছড়ানো তরুণদের গল্প, মেসির পাশাপাশি নজর কাড়ছেন ইয়ামাল বেলিংহামরা

জুলাই ১৭, ২০২৬

বন্যার পানি নামতেই হবিগঞ্জে ফসল, মাছ ও প্রাণিসম্পদে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

জুলাই ১৭, ২০২৬

অসময়ে ফলছে ব্ল্যাক কুইন তরমুজ, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT