চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাতৃগর্ভে গুলি চালিয়ে কেউ ছাড় পাবে না: তথ্যমন্ত্রী

রাজীব দাসরাজীব দাস
৯:৩৮ পূর্বাহ্ন ০৩, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

মাগুরায় অন্তঃসত্ত্বা মা ও গর্ভের শিশুর ওপর যারা গুলি চালিয়েছে প্রশাসন তাদের কোনো ছাড় দেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দল দেখে, মুখ দেখে প্রশাসন কাজ করছে না।

গুলিবিদ্ধ শিশু এবং মাকে দেখতে সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

পরিদর্শন শেষে এই ঘটনায় প্রশাসন ব্যবস্থা নিচ্ছে জানিয়ে তিনি বলেন, এটা দলের অভ্যন্তরীণ কোন্দলের জন্যই হোক কিংবা সামাজিক বিরোধের কারণেই হোক আসামিদের কাউকে ছাড় দেওয়া হবে না।

বর্তমানে শিশুটির অবস্থার কিছুটা উন্নতি হলেও আশংকামুক্ত নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

তবে দেশের চিকিৎসাতেই শিশুটি পুরো সুস্থ হবে বলে আশা করছেন তারা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেন, শিশুটিকে পুরোপুরি সুস্থ করতে সব ধরনের ব্যবস্থাই নিয়েছেন তারা।

Reneta

ঢামেক পরিচালক ব্রি. জে. মো: মিজানুর রহমান জানান, নবজাতক ওয়ার্ডটি বেশ শক্তিশালী। এখানে সংকটাপন্ন নবজাতকদের চিকিৎসার সর্বোচ্চ প্রচেষ্টা করা হয়। শিশুটির উন্নত চিকিৎসার জন্য এ মুহূর্তে বিদেশে পাঠানোর প্রয়োজনীয়তা আপাতত নেই বলে মনে করেন তিনি।

১০ সদস্যের মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা চলছে শিশুটির। পাশাপাশি একই হাসপাতালে চলছে শিশুটির মা নাজমা বেগমের চিকিৎসা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগি অধ্যাপক ডা: কানিজ হাসিনা বলেন, শিশুটিকে বাঁচাতে মেডিকেল বোর্ড গঠন করে সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। অবস্থা স্থিতিশীল হলেও এখনো কিছু বলা যাচ্ছে না।

এ ঘটনায় দায়ের হওয়া মামলায় এ পর্যন্ত ৬ আসামীকে আটক করেছে পুলিশ। শিশুটির পরিবারকে নিরাপত্তা দিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখরও গুলিবিদ্ধ মা ও শিশুকে দেখতে আজ হাসপাতালে গিয়েছিলেন।

যুবলীগের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২৩ জুলাই মাগুরার দোয়ারপাড়ায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হন অন্ত:সত্ত্বা নাজমা বেগম।

জরুরি অস্ত্রোপচারে শিশুটিকে পৃথিবীর আলো দেখিয়ে সংকটাপন্ন অবস্থায় ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এখন হাসপাতালের স্পেশাল কেয়ার বেবি ইউনিটে গুলিবিদ্ধ অপরিণত ও জন্ডিস আক্রান্ত শিশুটির চিকিৎসা চলছে।

Jui  Banner Campaign
ট্যাগ: মাগুরা গোলাগুলিমায়ের পেটে গুলিবিদ্ধ শিশুযুবলীগ সংঘর্ষশিশু হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দিনাজপুরে আওয়ামী লীগ অফিসে আগুন

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতি বছর পবিত্র রমজান মাস ভিন্ন ভিন্ন তারিখে শুরু হওয়ার কারণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

কলম্বোতেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT