ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হতেই মাঠে গড়িয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। রোববার শের-ই-বাংলা স্টেডিয়ামে লিগের উদ্বোধন করেন বিসিবি পরিচালক মাহবুব আনাম।
হোম অব ক্রিকেটে আনুষ্ঠানিকতা শেষে মুখোমুখি হয় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও এক্সিওম ক্রিকেটার্স। ম্যাচটি ৫ উইকেটে জিতে শুভসূচনা করেছে গত মৌসুমে প্রিমিয়ার থেকে নেমে যাওয়া ভিক্টোরিয়া।
২০ দলের আসরে প্রথমদিনে গড়ায় আরও চারটি ম্যাচ। প্রতিদিন মাঠে গড়াবে পাঁচটি করে ম্যাচ।
এবারের লিগের ভেন্যু বিকেএসপির তিন ও চার নম্বর মাঠ, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ও আউটার মাঠ এবং জাহাঙ্গীরগনর বিশ্ববিদ্যালয় মাঠ। উদ্বোধনী ও ফাইনালই কেবল মিরপুরে হবে।








