চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠে একসঙ্গে রিয়ালের ১২ খেলোয়াড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২২ পূর্বাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

এমন নয় রিয়াল বেটিস খুব দুর্বল দল। এমন নয় রিয়াল মাদ্রিদও খুব খারাপ খেলেছে। কেবল কাঙ্ক্ষিত জয়টাই মেলেনি। তবে দলটার নাম যখন রিয়াল, তখন ঘরের মাঠে গত হারের জন্য বিস্তর সমালোচনা প্রত্যাশিতই ছিল। সেটার সঙ্গে বাড়তি যোগ হয়েছে হাসিমশকরা! গত ম্যাচে ১২ জন খেলোয়াড়কে একসঙ্গে মাঠে রেখেও নাকি জয়ের চেষ্টা করেছেন জিনেদিন জিদান!

ঘটনার ডালপালা মেলা শুরু স্প্যানিশ লা লিগার ম্যাচে বুধবার রাতে রিয়াল মাদ্রিদের হারের পর। রিয়াল বেটিসের বিপক্ষে রোনালদোর ফেরার পরও ১-০ গোলে হেরে বসে জিনেদিন জিদানের দল। ম্যাচে কোনোকিছুই জিদানের পরিকল্পনা মতো হয়নি। মাঠে বদলি খেলোয়াড় নামানোর সময়ও তালগোল পাকিয়ে ফেলেন জিজু। টিভি ক্যামেরায় ধরা পড়ে একটা সময় একসঙ্গে রিয়ালের ১২ জন খেলোয়াড় মাঠে ছিলেন!

রিয়াল তিন পয়েন্ট হারানোর পর প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে ৭ পয়েন্ট ব্যবধান সামনে এসে দাঁড়িয়েছে। বেটিসের বিপক্ষে হারের পর তাই সমর্থক থেকে মাদ্রিদের গণমাধ্যম, কেউই হজম করতে পারছে না বিষয়টি। সমালোচনার চাঁচাছোলা কথাবার্তায় যখন পত্রিকার পাতা ভরে ফেলা শেষ, তখন জিদানের পরিকল্পনার নতুন নতুন ফাঁকফোকর বের করছে মাদ্রিদিস্তা সমালোচকরা। যার একটি ওই অতিরিক্ত খেলোয়াড় মাঠে থাকার বিষয়টি।

যদিও ১২ খেলোয়াড় খুব বেশি সময়ের জন্য একসঙ্গে মাঠে ছিলেন না। প্রথমার্ধে রোনালদো-বেলের সুযোগ নষ্টের মহড়ার পর দ্বিতীয়ার্ধে খেলোয়াড় বদলে মন দেন জিদান। মধ্যবিরতির পর মার্সেলো এবং মডরিচকে তুলে ভাসকেস ও মায়োরেলকে মাঠে পাঠানোর নির্দেশ দেন জিদান। প্রথম বদলি ঠিকভাবেই হয়েছে, দ্বিতীয় বদলিতে বাঁধে গোলমাল। মায়োরেল যখন মাঠে নেমে গেছেন মডরিচ তখনও মাঠে অনড়। ফল একসঙ্গে ১২ খেলোয়াড় মাঠে।

সময় কিছুটা গড়ানোর পরও মডরিচ যেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। ঠায় দাঁড়িয়ে তিনি। রেফারি কিছুটা সময় নেয়ার পর অবশ্য দায়িত্ব পালনে মন দিয়েছেন। মডরিচকে মাঠ ছেড়ে যেতে নির্দেশ দেন। ততক্ষণে জ্বলে উঠেছে অগণিত ক্যামেরার ফ্ল্যাশ। টিভি ক্যামেরায় স্থিরচিত্রে ধরা ১২ খেলোয়াড়। সেটা নিয়েই চলছে যত হাসাহাসি।

অবশ্য কেবল একটি জয় দূরত্বে এসব হাসিতামাশা-সমালোচনা। পরের একটি জয়ই পাল্টে দেবে চিত্রপট। জিদানও সেটারই অপেক্ষা করছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বাবুজি ধীরে চলনা’ গান মাতানো শাকিলা মারা গেছেন

পরবর্তী

উন্মুক্ত বর্জ্যের স্তুপে ঢেকে গেছে সাভার

পরবর্তী
সাভারে উন্মুক্ত বর্জ্য স্তুপে ঢেকে গেছে রাস্তা ও পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্মুক্ত বর্জ্যের স্তুপে ঢেকে গেছে সাভার

চাল আমদানি

পাইকারি বাজারে কমতে শুরু করেছে চালের দাম

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT