চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠের বাইরের অধিনায়কত্বে গুরুত্ব রোহিতের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১২ অপরাহ্ন ০৯, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

কেমন হতে চলেছে ভারতের রঙিন পোশাকের নতুন অধিনায়কের কর্মপন্থা? রোহিত শর্মা জানালেন, ২০ শতাংশ মাঠে অধিনায়কত্ব করলে দলকে বাইরে থেকে নেতৃত্ব দেবেন ৮০ শতাংশ। দুয়ারে কড়া নাড়তে থাকা সাউথ আফ্রিকা সিরিজেই তাকে এভাবে সামলাতে দেখা যাবে দায়িত্ব।

এক অনুষ্ঠানে ভারতের টি-টুয়েন্টি ও ওয়ানডের নতুন অধিনায়ক জানিয়েছেন তার এমন ভবিষ্যৎ পরিকল্পনার কথা। সাক্ষাৎকারে উঠে এসেছে দল নিয়ে রোহিতের ভাবনার কথা। কথা বলেছেন, সাবেক অধিনায়ক সতীর্থ বিরাট কোহলির বিষয়েও।

অধিনায়ককে পারফর্ম করার সময় সামনে দাঁড়াতে হবে, অন্যসময় থাকতে হবে পেছনে। রোহিতের দর্শন এই, ‘আমার দায়িত্ব মাঠের ভেতরের থেকে বাইরে বেশি। খেলোয়াড়দের নিজের ইচ্ছার প্রতি গুরুত্ব দিতে হবে, এটা মাঠের বাইরে ঘটবে। একবার মাঠে নামলে আপনার হাতে মাত্র তিন ঘণ্টা থাকবে। মাঠে ১১ জন খেলছে এবং আপনাকে সবকিছু দেখাশোনা করতে হবে, সেখানে অল্প পরিবর্তন আনতে পারবেন। মাঠে খুব বেশি পরিবর্তন করতে পারবেন না।’

সাদা বলের ক্রিকেটে বিরাটকে কতটা প্রয়োজন হবে, এমন এক প্রশ্নের জবাবে কোহলি-বন্দনায় মেতেছিলেন রোহিত। বলেছেন, কাগজে-কলমে অধিনায়কের পরিবর্তন হলেও কোহলি মাঠের নায়ক হিসেবেই থাকবেন। তিনি আশাবাদী, কোহলি তার দলকে অনেকবেশি মজবুত করবেন।

‘কোনো সন্দেহ নেই। ওর(বিরাট) যা মান, সেরকম ব্যাটসম্যান সবসময় স্কোয়াডে থাকা জরুরি। টি-টুয়েন্টিতে ৫০-এর গড় আছে, অবিশ্বাস্য-অভাবনীয়। ওর যা অভিজ্ঞতা, ভারতকে অসংখ্যবার কঠিন পরিস্থিতি থেকে বের করে এনেছে। ওর মতো ব্যাটসম্যানকে অবশ্যই চাই। ও এখনও এই দলের নেতা। সেইসব বিষয়গুলি মিলিয়ে আপনি কখনোই সুযোগ হারাতে চাইবেন না।’

বুধবার প্রোটিয়া সফরের তিনটি করে ওয়ানডে ও টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। সেখানে হুট করে কোহলিকে সরিয়ে ওয়ানডেতে রোহিতকে অধিনায়ক ঘোষণা করে বিসিসিআই। বিশ্বকাপের পর নিজেই টি-টুয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন কোহলি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিদ্রাবিড়বিসিসিআইভারতরোহিতলিড স্পোর্টসসাউথ আফ্রিকা-ভারত ওয়ানডেসাউথ আফ্রিকা-ভারত টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশবাসীকে শিরোপা উৎসর্গ সাফ চ্যাম্পিয়নদের

এপ্রিল ৫, ২০২৬

বিসিবির বোর্ড সভায় যা যা সিদ্ধান্ত হল

এপ্রিল ৪, ২০২৬

‘দম’ দেখলেন বাস্তবের নূর, কাঁদলেন নিশো

এপ্রিল ৪, ২০২৬

রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের

এপ্রিল ৪, ২০২৬

ভালুকায় কলাচাষে সংকট, কৃষক চান সহায়তা

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT