চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুগল ডুডলে তারেক মাসুদের ‘মাটির ময়না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৪ পূর্বাহ্ন ০৬, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A
মাটির ময়না

বৃহস্পতিবার নির্মাতা তারেক মাসুদের ৬২তম জন্মদিন। এদিন পুরো বিশ্বের মানুষ জানতে পারবে তার ও তার সৃষ্টি সম্পর্কে। কারণ গুগল তাদের ডুডলের মাধ্যমে বিশ্বব্যাপী তারেক মাসুদকে স্মরণ করছে আজ।

গুগল ডুডলে আজ দেয়া হয়েছে একটি পাখির ছবি। তবে আসল পাখি নয়, ‘মাটির ময়না’র ছবি। হাত দিয়ে ধরে থাকা মাটির ময়না পাখিটি ডুডলে দেয়া হয়েছে তারেক মাসুদের অনবদ্য নির্মাণ ‘মাটির ময়না’ ছবিটির স্মরণে। মাটির ময়না (ইংরেজি: দ্য ক্লে বার্ড) ২০০২ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কিত একটি বাংলাদেশী ফিচার চলচ্চিত্র।

মাটির ময়না

এর আগে শামসুর রাহমান, হুমায়ূন আহমেদসহ অনেককে গুগল ডুডলে বাংলাদেশের অডিয়েন্সে দেখালেও কোনো বাংলাদেশিকে এবারই প্রথম গুগল ডুডলে বিশ্বব্যাপী দেখানো হচ্ছে। তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ তার প্রয়াত স্বামীর প্রতি এই সম্মাননার জন্য গুগল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।

ক্যাথরিন মাসুদ বলেন, ‘গুগল তারেক মাসুদকে শ্রদ্ধা জানাচ্ছে, এটা আমার জন্য আনন্দের। তারেক ছিলেন বাংলাদেশের অগ্রগামী নির্মাতাদের একজন এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা। তিনি বাংলাদেশের জন্য ছবি তৈরি করলেও তার ছবিগুলো পুরো পৃথিবীর কথা বলে।’

এছাড়া এ মাসে প্রকাশিত হবে তারেক মাসুদকে নিয়ে লেখা ‘চলচ্চিত্রকথা’। বইটিতে থাকবে তারেক মাসুদের নির্বাচিত বক্তৃতা ও বিভিন্ন সময়ে দেয়া সাক্ষাৎকার। যৌথভাবে বইটি প্রকাশ করছে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট ও কথা প্রকাশ। বইটি সম্পাদনা করেছেন ক্যাথরিন মাসুদ, প্রসূন রহমান, বেলায়েত মামুন এবং আফতাব হোসেন।

Reneta

মুক্তির গান, মুক্তির কথা, আদম সুরত, মাটির ময়না, অন্তর্যাত্রা ও রানওয়ে-এর মতো ছবি নির্মাণের মাধ্যমে তারেক মাসুদ বাংলা চলচ্চিত্রে নতুন ধারার সূচনা করেছেন। প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে অস্কারে স্থান পেয়েছিল ‘মাটির ময়না’। ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তারেক মাসুদ

Jui  Banner Campaign
ট্যাগ: অন্তর্যাত্রাআদম সুরতগুগল ডুডলতারেক মাসুদমাটির ময়নামুক্তির কথামুক্তির গানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

থাইল্যান্ডের ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

উপদেষ্টাদের সম্পদের বিবরণী; ১৫ কোটি টাকার সম্পদ রয়েছে প্রধান উপদেষ্টার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

এবারের নির্বাচনে ভোট দেবেন না মেসি

ফেব্রুয়ারি ১০, ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচ হচ্ছে, যা বললেন বিসিসিআই সহ-সভাপতি

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচনের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত অর্থ সরবরাহের নির্দেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

দেশে আবারও ভূমিকম্প

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT