চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার প্রথম ছবি মুক্তির সময় একটা হলও খুঁজে পাচ্ছিলাম না: ফারুকী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৯ পূর্বাহ্ণ ২০, মার্চ ২০১৮
বিনোদন
A A

২০১৬ সালে শিকাগো ফিল্ম ফেস্টিভালে পুরষ্কার পেয়েছিল বাংলাদেশের সিনেমা ‘মাটির প্রজার দেশে’। নির্মাণের কয়েক বছর পেরিয়ে গেলেও দেশে মুক্তি পায়নি গুপি বাঘা প্রডাকশনের এই সিনেমা। অপেক্ষার অবসান ঘটিয়ে এবার বড় পর্দায় আসতে চলেছে ছবিটি। আগামী ২৩ মার্চ তিনটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

বছর দেড়েক ধরেই থেমে থেমে বিভিন্ন আন্তর্জাতিক মানের ফিল্ম ফেস্টিভালে ছবিটি মনোনীত কিংবা মূল প্রতিযোগিতা বিভাগে লড়াই করে আসছে। আর সেই খোঁজ রেখেছেন দেশের খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সম্প্রতি ‘মাটির প্রজার দেশে’ মুক্তির আগে এই চলচ্চিত্র নিয়ে কথা বলেছেন তিনি।

ফেসবুক থেকেই প্রথম ‘মাটির প্রজার দেশে’র কথা জানেন ফারুকী। বিদেশের নানা উৎসব জয়ের পর বাংলাদেশে মুক্তি পাচ্ছে বলে পরিচালক বিজন ও প্রযোজক আরিফকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান ফারুকী।

মাত্র তিনটি হল পাওয়া নিয়ে এই চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার আক্ষেপের পরিপ্রেক্ষিতে নিজের প্রথম চলচ্চিত্র নিয়ে স্মৃতিচারণ করেন ফারুকী। তাঁর ভাষায়, ‘পরিচালক বিজন আর প্রযোজক আরিফের চ্যালেঞ্জের গল্প শুনতে শুনতে আমার নিজের প্রথম ছবির চ্যালেঞ্জের কথা মনে হচ্ছিলো, যখন একটা সিনেমা হল ও খুঁজে পাচ্ছিলাম না, একমাত্র বলাকা খুঁজে পাওয়া গিয়েছিলো। এখন তো দেখা যাচ্ছে তিনটি পাওয়া গেছে, স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, রাজশাহীর উপহার এবং আমি নিশ্চিত এটা আরও বাড়বে’।

ফারুকীর মতে, এদেশের নির্মাতাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূলধারার গল্পের গণ্ডি পেরিয়ে ভিন্ন ধারার গল্পের দর্শক তৈরি করা। সবার গল্প বলার ভঙ্গি এক না। নির্মাতাদের নির্মাণও ভিন্ন ভিন্ন রকম। দর্শকই সেই বৈচিত্র্যকে টিকিয়ে রাখতে পারেন চলচ্চিত্রগুলো দেখার মাধ্যমে।

১৫-২০ বছর ধরে যেভাবে বাংলা চলচ্চিত্রের পাশে দর্শক দাঁড়িয়েছে, সেভাবেই আবারও ‘মাটির প্রজার দেশে’ নিজে দেখে, অন্যকে দেখতে উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়েছেন ফারুকী।

ট্যাগ: মাটির প্রজার দেশেলিড বিনোদন
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

শেষ বারের মত পরিবারের কাছ থেকে বিদায় নিলেন মিনহাজ-আঁখি মনি

পরবর্তী

পাকিস্তানে খেলতে খেলোয়াড়দের লোভনীয় টোপ ক্যারিবীয় বোর্ডের

পরবর্তী

পাকিস্তানে খেলতে খেলোয়াড়দের লোভনীয় টোপ ক্যারিবীয় বোর্ডের

কাঠমান্ডু ট্র্যাজেডি: চির নিদ্রায় শায়িত হলেন রিমুর পরিবার

সর্বশেষ

ভারতীয় মডেল খুন, অভিযোগের তীর জিম প্রশিক্ষকের দিকে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

জেলের সঞ্চিত প্রায় ২৫ লাখ টাকা মুহুর্তেই পুড়ে ছাই

আগস্ট ২৭, ২০২৬

মুক্তির প্রথম দিনেই ১০১ কোটি, যশের ‘টক্সিক’ ঝড়

আগস্ট ২৭, ২০২৬
ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT