‘বাংলার গান, মাটির গান কেন গলায় ধারণ করেছি, এটা আমি জানি না। তবে আমার বাপ-দাদারা মাটির গান গাইতেন। বাংলার গান গাইতেন। হয়তো এ কারণেই আল্লাহ আমার গলায় বাংলার গান দিলেন। মাটির গান ছাড়া অন্য গানের প্রতি এখন আমার টান জাগে না।’ -কথাগুলো বলছিলেন এই সময়ের জনপ্রিয় ফোক ঘরানার শিল্পী শারিমন।
দেশব্যাপী লোকগানের কণ্ঠশিল্পীদের নিয়ে চ্যানেল আই শুরু করেছিলো রিয়েলেটি শো ‘আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান’। ২০১৬ সালে এই শো’য়ের প্রথম আসরের চ্যাম্পিয়নের মুকুট পরে ছিলেন ময়মনসিংহের শারমিন। এরপর থেকে ফোক শিল্পী হিসেবে চারদিকে খ্যাতি ছড়িয়ে পড়তে থাকে তার। চ্যানেল আই অনলাইনের নিয়মিত আয়োজন ‘কথাবার্তা’য় রবিবার সন্ধ্যা ৬টায় এসেছিলেন তিনি। সেখানেই নিজের গান গাওয়ার কথা, বর্তমান ব্যস্ততা এবং আগামী দিনে বাংলা গান নিয়ে তার পরিকল্পনার কথা বলেছেন।
নানজীবা খানের উপস্থাপনায় চ্যানেল আই অনলাইনের ‘কথাবার্তা’ অনুষ্ঠানটি দেখতে:








