চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ণ ১৪, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
আলাস্কা-উড়োজাহাজ-উড়োজাহাজের সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে মাঝ আকাশে পর্যটকবাহী দু’টি উড়োজাহাজের সংঘর্ষে এ পর্যন্ত ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় ১০ জন আহত হওয়ার পাশাপাশি নিখোঁজ রয়েছেন এক ব্যক্তি।

আলাস্কার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর কেচিকানের কাছাকাছি সোমবার এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) মুখপাত্র অ্যালেন কেনিটজার বলেছেন, উড়োজাহাজ ঠিক দু’টি কোন পরিস্থিতিতে এমন দুর্ঘটনার শিকার হয়েছিল তা এখনো জানা যায়নি।

দু’টি ফ্লোটপ্লেনের মধ্যে দ্যু হাভিলাঁদ ওটার ডিএইচসি-৩ মডেলের প্লেনটিতে ১১ জন এবং দ্যু হাভিলাঁদ ডিএইচসি-২ বিভার মডেলের আরেকটিতে ৫ জন আরোহী ছিল।

এদের মধ্যে প্রথম উড়োজাহাজটির ১০ জন কেচিকানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের একজনের অবস্থা গুরুতর। তবে বাকি তিনজনের অবস্থা বেশ ভালো বা স্থিতিশীল।

ধারণা করা হচ্ছে, প্রথম উড়োজাহাজের ১১তম ব্যক্তি এবং দ্বিতীয় উড়োজাহাজটির আরোহীদের সবাই মারা গেছে অথবা নিখোঁজ রয়েছে।

Reneta

স্থানীয় পত্রিকা আনকোরাজ ডেইলি নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্ঘটনার শিকার বেশিরভাগ যাত্রী রয়েল প্রিন্সেস ক্রুজ শিপ যাত্রী ছিলেন।

প্রিন্সেস ক্রুজেস’র পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, তাদের ১০ জন অতিথি এবং একজন পাইলট দু’টি উড়োজাহাজের একটিতে করে একটি সংক্ষিপ্ত ভ্রমণ শেষে প্রমোদতরীতে ফিরে আসছিলেন।

আরো ৪ জন অতিথি ভিন্ন একটি জাহাজে করে নিজেরা নিজেরা বেড়াতে গিয়েছিলেন। তাদের কেউ দুর্ঘটনার শিকার দু’টো উড়োজাহাজের কোনোটিতে চড়েছিলেন কিনা সে সম্পর্কে নিশ্চিত তথ্য বিবৃতিতে জানানো হয়নি।

এফএএ এবং জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড দুর্ঘটনার বিষয়টি তদন্ত করছে। প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনার সময় আকাশ মেঘে ঢাকা ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উড়োজাহাজ দুর্ঘটনাউড়োজাহাজ বিধ্বস্তযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম ও যোগ্যতা-অযোগ্যতা কী?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT