চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাছ ধরার ট্রলারে বস্তা ভর্তি ইয়াবাসহ রোহিঙ্গা আটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ন ২৮, অক্টোবর ২০১৯
- সেমি লিড, অপরাধ, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের উখিয়ায় মাছ ধরার ট্রলারযোগে পাচারের সময় বিপুল সংখ্যক ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব।

রোববার দিবাগত রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাটুয়ারটেক এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান র‌্যাব-১৫ এর সহকারি পরিচালক (এএসপি ) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

আটক জামাল হোসেন (২২) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের মোহাম্মদ হোসেনের ছেলে।

এএসপি শেখ সাদী বলেন: ‘ভোররাতে সাগরপথে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবর পেয়ে র‌্যাবের একটি দল কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকায় অবস্থান নেয়। এক পর্যায়ে সন্দেহজনক একটি মাছ ধরা ট্রলার সৈকতের তীরে থামে। র‌্যাব সদস্যরা ট্রলার থেকে নেমে আসা ৫-৬ জন লোককে থামার জন্য নির্দেশ দেয়।’

‘কিন্তু লোকগুলো না থেমে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া ট্রলারটি তল্লাশি করে পাওয়া যায় একটি বস্তা। বস্তাটি খুলে উদ্ধার করা হয় বিপুল সংখ্যক ইয়াবা।

আটক ব্যক্তির স্বীকারোক্তিমতে পালিয়ে যাওয়া নুর হাফেজসহ অন্যদের আটকে র‌্যাব অভিযান চালাচ্ছে বলে জানান এএসপি।

Reneta

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়াবামাদকরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

বার্সায় ফিরবেন মেসি, তবে…

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি: অন্তর্বর্তী সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT