রাজধানীর গুলশান থেকে মাছরাঙা টেলিভিশনের উপস্থাপিকা নিপা অপহরণের শিকার হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার পরে নিখোঁজ হন তিনি।
এ বিষয়ে মাছরাঙা টেলিভিশন কতৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি না দিলেও নিপার সহকর্মীরা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিপার পরিবার থেকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি।
সহকর্মীদের তথ্য অনুযায়ী বেশ কিছুদিন ধরে নিপাকে ফোনে হুমকি দিয়ে আসছিল দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে এ বিষয়ে গুলশান থানায় জিডি করতে যান নিপা। পরে ফেরার পথে অপহৃত হন।









