নির্বাচন পরবর্তী সহিংসতায় মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের বাগবাড়িয়া গ্রামে আজ সোমবার বাবলু হোসেন মিয়া নামে এক জন নিহত ও ২০ জন আহত হয়েছে।
শ্রীপুর থানার ওসি রেজাউল ইসলাম জানান, গত ২৩ মে অনুষ্ঠিত নির্বাচনী বিরোধ নিয়ে শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী আব্দুল হালিম ও পরাজিত আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ইউসুফ মন্ডলের কর্মী সমর্থকদের মধ্যে আজ সোমবার সকালে সংঘর্ষ হয়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল হালিম চেয়ারম্যানের সমর্থক ও আওয়ামী লীগ কর্মী বাবলু মিয়া (৩৫) নামের একজন ঘটনাস্থলেই নিহত হয়।
এসময় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।








