চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাগুরায় করোনা আক্রান্ত ৩ গার্মেন্টসকর্মী সুস্থ

শামীম খানশামীম খান
৫:০২ অপরাহ্ন ১১, মে ২০২০
জনপদ, মাগুরা
A A

নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে মাগুরায় করোনা রোগীদের মধ্যে ৩ গার্মেন্টসকর্মী সুস্থ হয়েছেন বলে দাবি করেছেন জেলার স্বাস্থ্য বিভাগ।

সোমবার ঢাকা থেকে আসা রিপোর্টে বিষয়টি নিশ্চিত হয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

তাদের সুস্থতার কারণে আক্রান্তদের তিন গ্রামের লকডাউন প্রত্যাহার করা হয়েছে।

সুস্থ হওয়া ৩ গার্মেন্টসকর্মী হচ্ছেন মাগুরা সদরের মৃগি ডাঙ্গার জীবন বিশ্বাস (৩০), শ্রীপুর উপজেলার জোত শ্রীপুরের অনুপ টিকাদার (২৪) ও একই উপজেলার বাখেরা গ্রামের বিপ্লব বিশ্বাস (২২)।

তারা প্রত্যেকে ঢাকার আশুলিয়ার একটি গার্মেন্টেসে কর্মরত ছিলেন। গার্মেন্টস থেকে ছুটিতে বাড়ি আসায় স্বাস্থ্য বিভাগ তার নমুনা পরীক্ষা করালে তাদের শরীরে করোনা শনাক্ত হয়।

এ বিষয়ে মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জানান, গত এপ্রিল মাসের ২২ থেকে ২৬ তারিখের মধ্যে মাগুরা সদরের মৃগীডাঙ্গা, শ্রীপুর উপজেলার জোত শ্রীপুর ও বাখেরা গ্রামে ৩ করোনা রোগী শনাক্ত হয়।

Reneta

‘‘তারা প্রত্যেকে গার্মেন্টসকর্মী। শনাক্ত হওয়ার সাথে সাথে ওই ৩ রোগীর গ্রাম লকডাউন করা হয়। পাশাপাশি হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসার ১৪ দিন পর তাদের নমুনা সংগ্রহ করে চুড়ান্ত রিপোর্টের জন্য ঢাকা আইইডিসিআর ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে আজ সোমবার রিপোর্ট নেগেটিভ আসে।’’

স্বাস্থ্য বিভাগ জানায়, মাগুরায় আজ সোমবার এক গণমাধ্যমকর্মীসহ ২ জন নতুন আক্রান্ত নিয়ে এ পর্যন্ত ১১ জন আক্রান্ত হয়েছে। যার মধ্যে সুস্থ এ ৩ জন ব্যতিত অন্য ৮ করোনা রোগীকে বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা আরো জানান, সুস্থ হওয়া ৩ করোনা রোগীকে নিজ বাড়িতে আইসোলেশনে রেখে কিছু ওষুধ সেবনের পাশপাশি নিয়মিত গরম পানি ও চা পানের পরামর্শ দেয়া হয়েছে। নিয়ম মানায় সুস্থ হয়েছেন তারা। এছাড়া তাদের সংস্পর্শে আসা অন্য ব্যক্তিদের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের শরীরে করোনা শনাক্ত হয়নি। আক্রান্ত ব্যক্তিসহ তাদের পরিবারের প্রত্যেককে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি নিবীড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাভাইরাসমাগুরা
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

দ্বিধাহীন চিত্তে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বছরের প্রথম সেন্সর সার্টিফিকেট পেল ইমপ্রেসের যে ছবি

ফেব্রুয়ারি ১০, ২০২৬

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে জেতালেন সেইফার্ট-অ্যালেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচনের কারণে পেছাল ‘এটা আমাদেরই গল্প’

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT