চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ মাগুরছড়া দিবস: ২০ বছরেও মামলা হয়নি, আদায় হয়নি ক্ষতিপূরণ

রফিকুল বাসার রফিকুল বাসার
১:০২ অপরাহ্ণ ১৪, জুন ২০১৭
বাংলাদেশ
A A
gas field fire

sylhet gas field

আজ ১৪ জুন মাগুরছাড়া দিবস। মাগুরছড়া গ্যাসক্ষেত্র বিস্ফোরণের ২০ বছর পার হয়েছে। কিন্তু এ নিয়ে এখন পর্যন্ত স্থানীয় বা আন্তর্জাতিক আদালতে কোন মামলা করা হয়নি। ফলে দুর্ঘটনায় গ্যাস উবে যাওয়া বা পুড়ে যাওয়ার ক্ষতিপূরণও আদায় হয়নি।

১৯৯৭ সালের এই দিনে মধ্যরাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জের মধ্যবর্তী লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার মাগুরছড়ায় গ্যাসকূপ খনন করার সময় ভয়াবহ বিস্ফোরণ হয়। এতে পুড়ে যায় হাজার কোটি টাকার গ্যাস। পুড়ে যায় আশপাশের বনাঞ্চল, রেল লাইন, সড়কপথ, ঘর-বাড়ি, লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকা। কিন্তু সেই পুড়ে যাওয়া মূল্যবান গ্যাস ও পরিবেশের দায় কার তা আজও ঠিক করা যায়নি।

একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটি সে সময় জানিয়েছিল, গ্যাস ও আশপাশের পরিবেশ মিলে প্রায় ১৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। যা টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিষ্ফোরনের প্রায় দ্বিগুণ। তদন্ত প্রতিবেদনে বলা হয়, মাগুরছড়া থেকে উত্তোলনযোগ্য ২৪৫ দশমিক ৮৬ বিসিএফ গ্যাস উবে গেছে। যার সে সময়ের বাজার দাম তিন হাজার ৮৩৪ কোটি ৪৮ লাখ টাকা। তবে কেউ কেউ মনে করেন মজুদ থাকা ৪৮৫ দশমিক ৮৬ বিসিএফ গ্যাসের পুরোটা উবে গেছে।

গ্যাসক্ষেত্রের আশপাশে ছোট-বড় ৩৯টি চা বাগানের ক্ষতি হয়েছিল। অর্থের পরিমানে যার মূল্য ধরা হয় ৪৬ কোটি ছয় লাখ ৮৪ হাজার ৮৩০ টাকা। বনাঞ্চলের মোট ক্ষতি ধরা হয় নয় হাজার ৮৫৮ কোটি ৩১ লাখ। দুই হাজার ফুট রেল লাইন পুড়ে যায়। যার দাম ধরা হয় ৮১ লাখ ৫৪ হাজার ৩৯৫ টাকা।

সড়কপথ নষ্ট হওয়ার জন্য ২১ কোটি, গ্যাস পাইপলাইন পোড়ার জন্য ১৩ লাখ, বিদ্যুৎ লাইন ক্ষতির জন্য এক কোটি ৩৫ লাখ নয় হাজার ১৮৬, খাসিয়া পানপুঞ্জির অধিবাসীদের পানের বরজ পুড়ে যাওয়ায় ১৮ লাখ, বাসমালিকদের রাজস্বক্ষতি ১২ লাখ টাকা হয়েছিল বলে কমিটি জানিয়েছিল।

মৌলভীবাজারের সংরক্ষিত বনাঞ্চল লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় মার্কিন কোম্পানি অক্সিডেন্টাল এই গ্যাসকূপ খনন করছিল। কূপের ৮৫০ ফুট গভীরে পৌঁছালে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে প্রায় ৫০০ ফুট উচ্চতায় আগুন জ্বলে ওঠে। আগুনে উদ্যানের গাছপালা, মাগুরছড়া পানপুঞ্জি, ফুলবাড়ী চা-বাগানের একাংশ, ঢাকা-সিলেট রেললাইন, ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কপথ, বিদ্যুৎ লাইনসহ আশপাশের এলাকায় ব্যাপক ক্ষতি হয়।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণের বার আটক

পরবর্তী

প্রবীণদের রোজা রাখায় চিকিৎ​সকের পরামর্শ

পরবর্তী
প্রবীণদের রোজা রাখায় ডাক্তারী পরামর্শ

প্রবীণদের রোজা রাখায় চিকিৎ​সকের পরামর্শ

মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম হত্যার দায়ে গ্রেফতার ৫

সর্বশেষ

রংপুরে মামলা পরিচালনা থেকে বিরত থাকার ঘোষণা আইনজীবী সমিতি

আগস্ট ২৯, ২০২৬

ছিনতাইকারীর টানে চলন্ত রিকশা থেকে পড়ে এক স্কুল শিক্ষিকার মৃ/ত্যু

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষতিকর ৩১ অবৈধ অ্যাপ, লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

ইমরান হাশমি অসুস্থ, রক্ত পরীক্ষায় মিলল ভয় ধরানো তথ্য

আগস্ট ২৯, ২০২৬

শেষদিকের গোলে ঘরের মাঠে হার এড়াল লিভারপুল

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT