চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাক্রোঁর ওপর হ্যাকিং হামলার ‘জবাব’ দেয়ার প্রতিশ্রুতি ওঁলাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪২ পূর্বাহ্ণ ০৭, মে ২০১৭
আন্তর্জাতিক
A A

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম ধাপে এগিয়ে থাকা ইম্যানুয়েল মাক্রোঁকে উদ্দেশ্য করে হ্যাকিং হামলার ‘জবাব’ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওঁলাদ।

বিস্তারিত কিছু না বললেও প্রেসিডেন্ট বলেন, এ ধরণের হামলার ঝুঁকি সম্পর্কে তিনি জানেন, কেননা এমন হামলা ‘অন্যান্য জায়গায় হচ্ছে’।

ফরাসি গণমাধ্যম এবং জনগণকে সতর্ক করা হয়েছে যেন এ ধরণের সাইবার হামলার খুঁটিনাটি তথ্য প্রকাশ ও ছড়ানো না হয়। এতে রোববারের নির্বাচনের কঠোর নির্বাচনী বিধিমালার লঙ্ঘন হবে এবং তখন বিধিমালা লঙ্ঘনকারীর বিরুদ্ধে অপরাধের আইনি অভিযোগ আনা হবে।

আসলের সঙ্গে ভুয়া মেশানো একগুচ্ছ নথিপত্র শুক্রবারের নির্বাচনী প্রচারণা শেষ হওয়ার কিছুক্ষণ পরই অনলাইনে প্রকাশ পায়। মাক্রোঁর নির্বাচন পরিচালনা কমিটি বলেছে যে,  জনগণকে বিভ্রান্ত করার জন্যই আসল নথির সাথে ভূয়া নথি মিলিয়ে প্রকাশ করা হয়েছে। নির্বাচনে তাকে পরাজিত করতেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে তাদের অভিযোগ।

বিবিসি জানিয়েছে, হ্যাকিং হামলার জন্য রাশিয়া এবং ইউক্রেনের হ্যাকার গ্রুপগুলোকে দায়ী করেছে মাক্রোঁর নির্বাচন পরিচালনা কমিটি।

এর জবাবে বার্তা সংস্থা এএফপিকে ফ্রাসোঁয়া ওঁলাদ বলেন, ‘আমরা জানতাম প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় এমন কিছু ঝুঁকি থাকতে পারে কেননা এমনটা আগে অন্যখানে হয়েছে। কোনোকিছুই প্রতিক্রিয়া ছাড়া যাবে না।’

তবে সাইবার হামলাটি নির্বাচন অস্থিতিশীল করার কোনো চেষ্টা কিনা – এ ব্যাপারে নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানান ওঁলাদ।

গত ২৩ এপ্রিল ফ্রান্সের প্রথম দফা নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বীই সংখ্যাগরিষ্ঠতা না জেতায় দ্বিতীয় দফায় রোববার নির্বাচন হতে যাচ্ছে এন মার্চে দলের ইম্যানুয়েল মাক্রোঁ এবং ন্যাশনাল ফ্রন্ট (এফএন) দলের মেরিন লে পেনের মধ্যে।

ট্যাগ: ফ্রান্সফ্রান্সের জাতীয় নির্বাচনফ্রাঁসোয়া ওঁলাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিবারের কনসার্ট দ্বন্দ্বে সালমান ও শাহরুখ

পরবর্তী

সুয়ারেজ+নেইমার= মেসি

পরবর্তী

সুয়ারেজ+নেইমার= মেসি

আহসান উল্লাহ মাস্টার হত্যার ১৩ বছর: শুনানি বিলম্বে উদ্বিগ্ন পরিবার

সর্বশেষ

কলকাতা বইমেলায় বড় পরিবর্তন, গিল্ডের সভাপতি-সম্পাদক বাদ

আগস্ট ২৬, ২০২৬

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার: চিফ হুইপ

আগস্ট ২৬, ২০২৬

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হবে না, সহযোগিতা করবে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT