চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাইলসকে শিলাজিৎ’র খোলা চিঠি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ণ ১২, আগস্ট ২০১৬
বিনোদন
A A

‘মাইলস’ আর ‘ফসিলস’ নিয়ে বিতর্ক যখন অনেকটা ঠাণ্ডা ঠিক তখনি আবার বোমা ফাটালেন সঙ্গীতশিল্পী শিলাজিৎ। ফেসবুক পেজে লিখলেন মাইলসকে একটি খোলা চিঠি। যেখানে তিনি ‘মাইলসকে সমালোচনা করলেন। শিলাজিৎ লিখেন,‘মাইলস’ বলে একটি গানের দলের কথা শুনেছি। তাদের গান সেভাবে শুনিনি। কিন্তু রূপমকে (ইসলাম) যেভাবে, যে ভাষায় আক্রমণ করেছেন দলের এক সদস্য, সেটা ভাল লাগেনি বলেই এই চিঠি। যাতে আওয়াজটা অনেক দূর যায়।

শিলাজিৎ তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশের গুণী শিল্পী বলেছেন যে, ভারতীয় শিল্পীরা ওদের থেকে অনেক বেশি অর্থ রোজগার করছেন এবং যাদের নাম উনি নিয়েছেন বা যাদের জন্য গায়ে জ্বালা ধরেছে, তাদের ‘রেট’ দেখে বা শুনে এ বঙ্গের শিল্পীদের মধ্যেও অনেকের একটু হতাশা আছে বই কী’!

প্রসঙ্গত, ‘মাইলস’এর সদস্য শাফিন আহমেদ একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘স্থানীয় শিল্পীদের চেয়ে ভারতীয় শিল্পীরা ১০গুণ-২০গুণ বেশি টাকা পান বাংলাদেশে। কোন ভারতীয় শিল্পী তিন কোটি টাকা পেলে, কেন একজন স্থানীয় শিল্পীর হাতে কয়েক হাজার টাকা গুঁজে দেওয়ার জন্য দর কষাকষি চলবে। এখানেই আপত্তি শিলাজিতের।

খোলা চিঠিতে যার জবাবও দিয়েছেন তিনি। তিনি লিখেছেন, ‘বাংলাদেশের শিল্পীবন্ধুর আর্তনাদটা বুঝতে পারছি। ভাষার ফেরে উনি, আমি, আরও অনেকেই কম অর্থ পাই। আমিও একজন ভারতীয় শিল্পী। কিন্তু যে সামান্য অর্থ এ দেশে পাই, বাংলাদেশে গান গাইতে গিয়ে তার চেয়েও কম অর্থ আমি পেয়েছি’।

উল্লেখ করেছেন মাকসুদুল হকের কথাও (বাংলাদেশি ব্যান্ড ‘এলআরবি’র সদস্য)। যার অনুরোধেই বাংলাদেশের একটি রেডিও এবং টেলিভিশন চ্যানেলে গাইতে এসেছিলেন শিলাজিৎ। বলেছেন, ‘ওর কাছেও শুনেছি ভারতীয় শিল্পীদের জন্য কত টাকা বাংলাদেশি মানুষই জোগাড় করেছেন।

অদ্ভুত, আমি তো একজন ভারতীয় শিল্পী। আমাকে আরেকজন ভারতীয় শিল্পীর জন্য ফল ভোগ করতে হয়েছে। কোটি কোটি টাকা নাকি ‘ভারতীয়’ শিল্পীরা নিয়ে চলে যাচ্ছে বাংলাদেশ থেকে! তাই কর চাপানো হয়েছে! এমন কর চাপানো হয়েছে, যে আমাদের মতো বাংলা গান গাওয়া ভারতীয়দের টাকা দেওয়াও কঠিন হয়ে পড়েছে! হিন্দি গান গাওয়া শিল্পীদের উপর চাপানো করের পার্সেন্টেজের জন্য, বোঝো’।

Reneta

প্রসঙ্গত, শিলাজিৎ তার চিঠির ওই অংশে বলেছেন হিন্দি ভাষায় গান করা শিল্পী এবং প্রাদেশিক ভাষায় গান করা শিল্পীদের মধ্যেকার ফারাকের কথা। বলেছেন, ‘যারা ইংরেজি ভাষায় গান করেন, তাদের পৃথিবীটা অনেক বড় হওয়ার সুবাদে তারা আরও বেশি অর্থ পান’। পোস্টের ওই অংশটি নিয়ে তিনি বললেন, ‘‘আরে, দীপিকা পাড়ুকোন যাচ্ছে, সোনু নিগম যাচ্ছে ওদের দেশে। ওদের পিছনে টাকা খরচ করে। বাংলা গান করা শিল্পীদের পিছনে কোথায় টাকা খরচ করে বলুন তো!’’

পোস্টে শিলাজিতের ডাক, ‘আমাদের একটা রাজ্য, আপনাদের একটা দেশ…আসুন না, দুই বাংলা মিলিয়ে এমন কিছু কাজ করি বাংলা ভাষায়, যাতে আমরা আমাদের দর বাড়াতে পারি…বাজি রাখতে পারি, আমাদের এই রাজ্যে একজন বাংলাদেশি প্রতিষ্ঠিত শিল্পী যে কোন দিনই এ রাজ্যের কোন প্রতিষ্ঠিত শিল্পীর চেয়ে বেশি দর পায়…কদরও…দু’দেশেরই সমস্যা আছে, যন্ত্রণা আছে..সেগুলো জেনারেলাইজ না করে আসুন গান গাই। বাংলার জয় হোক’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাইলস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বংশী নদী দখলমুক্ত ও যানজট নিরসনের দাবিতে ধামরাই-সাভারে মানববন্ধন

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ফাইন্যান্স এশিয়ার তিন ক্যাটাগরিতে পুরস্কার পেল আইডিএলসি ইনভেস্টমেন্টস

জুলাই ১, ২০২৬

সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে শাইখ সিরাজের প্রামাণ্যচিত্র ‘গল্প আছে এখানে’

জুলাই ১, ২০২৬

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলতে হবে, নইলে জনগণই খুলবে: নাহিদ ইসলাম

জুলাই ১, ২০২৬

গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারে প্রস্তুত বিরোধী দল: ডা. শফিকুর রহমান

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT