চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাইলফলকের ম্যাচে চেলসির নাটকীয় জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৭ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A

লিগে দুই ম্যাচে হার, চ্যাম্পিয়ন্স লিগে এক ড্রয়ের পর চেলসিকে নিয়ে গেল গেল বর উঠেছিল। ওয়াটফোর্ডের মাঠে মাঝে পিছিয়ে পড়ার পর আরেকটি হারের শঙ্কাও পেয়ে বসেছিল। কিন্তু ক্লাব ইতিহাসের দারুণ এক মাইলফলকের ম্যাচে শেষপর্যন্ত নাটকীয় জয়ে পথে ফিরেছে ব্লুজরা।

শনিবার তিন ম্যাচ পর জয়ের দেখা পাওয়ার দিনে ওয়াটফোর্ডকে ৪-২ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় চেলসি। পেদ্রো রদ্রিগেজের দর্শনীয় এক গোলে। হ্যাজার্ডের ব্যাক পাসে বল পেয়ে বক্সের বাইরে থেকে পেদ্রোর নেয়া শট জাল খুঁজে পায় পোস্টে লেগে। ১১২ বছরের ইতিহাসে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি চেলসির ৮০০০তম মাইলফলক গোল।

মধ্যবিরতির আগ মুহূর্তে মিডফিল্ডার আব্দুলেই ডৌকৌরের গোলে সমতা ফিরিয়ে মাঠ ছাড়ে ওয়াটফোর্ড।

দ্বিতীয়ার্ধে ফিরেই স্বাগতিকদের স্তম্ভিত করে দেয় ওয়াটফোর্ড। যাতে মিশে থাকল ব্রাজিল আর্জেন্টিনা যুগলবন্দী। সেলেসাও মিডফিল্ডার রিচার্লিসনের পাসে আলবিসেলেস্তা মিডফিল্ডার রবের্তো পেরেইরা জাল খুঁজে নিলে এগিয়ে যায় অতিথিরা।

Reneta

পরে ৭০ মিনিট পর্যন্ত লিড ধরে রাখে ওয়াটফোর্ড। ব্লুজ শিবিরে যখন তাপমাত্রা বাড়ছে, কোচ অ্যান্টোনে কন্তে মূহমূহ গালে হাত বোলাচ্ছেন, তখনই আসে স্বস্তির সমতা। ৭১ মিনিটে প্রথম গোলের নায়ক পেদ্রোর ক্রসে মাথা ছুঁইয়ে সমতা ফেরান মিচি বাৎসুয়াই।

শেষ তিন মিনিট ও যোগ করা সময়ের নাটকে নিশ্চিত হয় তিন পয়েন্ট। প্রথমে ৮৭ মিনিটে উইলিয়ানের ক্রসে ডিফেন্ডার চেসার আজপিলিকুয়েতার হেড জয়ের কাছে যাওয়া গোল এনে দেয়। পরে অতিরিক্ত সময়ে বাৎসুয়াই নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নিলে স্বস্তির জয়ে মাঠ ছাড়ে ব্লুজরা।

এই জয়ে ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের চারে থাকল চেলসি। সমান ম্যাচে ওয়াটফোর্ড ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াটফোর্ডচেলসিপেদ্রো
শেয়ারTweetPin

সর্বশেষ

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT