চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাইক্রোবাসের সঙ্গে সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৪ জন মারা গেছেন। এতে ঘটনাস্থলে ১ জন ও গুরুতর আহত হয়ে আরও ৩ জনকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাবুরহাট-মতলব সড়কের বড়দিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মাইক্রোবাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে পথচারী, গাড়ির চালক ও যাত্রীসহ ৪ জন নিহত হয়েছে।
নিহতরা হলেন: সিএনজি অটোরিক্সার যাত্রী চাঁদপুর পুরান বাজার পশ্চিম শ্রীরামদী এলাকার হারুন বেপারীর ছেলে হানিফ বেপারী (২৮), চাঁদপুর শহরের বকুলতলা এলাকার আজিম উদ্দিনের কন্যা নুপুর আক্তার (১৮), সিএনজি অটোরিক্সার চালক ও পথচারী ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।
এদের মধ্যে ২ জনের পরিচয় এখনও জানা যায়নি।










