চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পুলিশের এএসআই। বুধবার রাত সাড়ে বারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এএসআই এর নাম রুপম চন্দ্র নাথ (৩২)। তার গ্রামের বাড়ী চট্টগ্রামের সীতাকুন্ডে। রুপম ইপিজেড থানায় কর্মরত ছিলেন।
বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে বন্দরটিলা এলাকায় রুপমের মোটর সাইকেলকে পেছন থেকে একটি দ্রুতগামী মাইক্রোবাস ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পরে মাইক্রোবাসটি (চট্টমেট্রো- ১৩-২০৮০) আটক করে পুলিশ। তবে এর চালক পালিয়ে যায়।







