গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের ঠুটিয়াপুকুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন: মোমিনুল ইসলাম ও তার ছেলে মাহিন।
শুক্রবার রাত আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পলাশবাড়ি থানার ওসি মাসুদুর রহমান জানান: নিহতরা কর্মস্থল তালুক ঘোড়াবান্দা থেকে মোটরসাইকেলযোগে পলাশবাড়িতে যাওয়ার পথে অজ্ঞাত মাইক্রোবাস তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দু’জনের লাশ উদ্ধার করে।









