অন্যান্য

মহেশখালীতে পুলিশকে কুপিয়েছে সন্ত্রাসীরা

মহেশখালীতে পুলিশকে কুপিয়েছে সন্ত্রাসীরা

কক্সবাজারের মহেশখালী থানার এক জন এস আইকে আজ সোমবার ভোর রাতে সন্ত্রাসীরা কুপিয়ে আহত করেছে। ঘটনাটি ঘটেছে মহেশখালী থানা থেকে প্রায় ২শত গজ দূরে হাসপাতাল সড়কে ২৯ জুন ভোর রাতে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, মহেশখালী থানার এস আই তাজুল ইসলাম মহেশখালী হাসপাতালের পশ্চিম সড়কের হাজী মিয়া হোসেন সওদাগরের বাসায় ভাড়া থাকে। ভোরে ৪টার দিকে থানায় সেহেরী খাওয়া সেরে বাসায় যাচ্ছিল এস আই তাজুল। বাসার গেটে পৌছানোর সাথে সাথে ৪/৫ জনের একদল সন্ত্রাসীরা এস আই তাজুলকে গতিরোধ করে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি গুরতর জখম করে সন্ত্রাসীরা তাজুলকে মাটিতে ফেলে রেখে চলে যায়।

তাজুলের বাসার মালিক হাজী মিয়া হোসেন সওদাগর নিজের ছেলেদের সহায়তায় তাজুল কে মহেশখালী হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়া হয়।

এ ঘটনার জড়িত সন্দেহে স্থানীয় দাসিমাঝি পাড়া এলাকা থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান মহেশখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আহমেদ।

বিষয়:মহেশখালীসন্ত্রাসী হামলা
প্রতিবেদক

সরওয়ার আজম মানিক

স�?টাফ করেসপন�?ডেন�?ট, চ�?যানেল আই নিউজ, কক�?সবাজার।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…