চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহেশখালীতে আওয়ামী লীগের সম্মেলনে গোলাগুলি, আহত ৫

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১১:১৭ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০২২
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের মহেশখালীর ধলঘাটায় আওয়ামী লীগের সম্মেলনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছে। এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে ধলঘাটা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিপ্রার্থী মোহাম্মদ ফোরকান (৪৮), মৃত বজল উদ্দিনের ছেলে আবুল কাসেম (৩২)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ধলঘাটা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সম্মেলন উপলক্ষে সুতরিয়া বাজারে
অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দিতে উঠেন সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু। সেসময় তিনি কিছু নেতাকর্মীর সমালোচনা করে বক্তব্য রাখেন। সেসময় দুইপক্ষের মধ্যে হাতাহাতি হয়। তার কিছুক্ষণ পর বাচ্চুর লোকজন সিএনজি নিয়ে এসে অতর্কিত গুলিবর্ষণ করে। এতে সভাপতি প্রার্থী ফোরকান ও কর্মী কাসেম গুলিবিদ্ধ হয়। তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ধলঘাটা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান কামরুল হাসান বলেন, সম্মেলন ঘিরে তৃণমুল নেতাকর্মীরা উচ্ছ্বসিত ছিল। এসময় সাবেক চেয়ারম্যানের অগ্রহণযোগ্য বক্তব্যের প্রতিবাদ করায় গুলি চালানো হয়েছে।

তিনি আরও বলেন, সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আলম ও যুগ্ন সম্পাদক ব্রজ গোপালও উপস্থিত ছিলেন। তাদের সামনে গুলি চালিয়েছে বাচ্চুর লোকজন। আমরা বিষয়টি পুলিশ ও দলের শীর্ষ নেতাদের জানিয়েছি।

তবে ঘটনার বিষয়টি স্বীকার করলেও তার লোকজন গুলি চালায়নি বলে জানান সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু। তিনি বলেন, এটি গুজব ছড়ানো হচ্ছে। ভুয়া খবর ছড়িয়ে আমাকে থামানোর চেষ্টা চলছে।

Reneta

মহেশখালী থানার উপ-পরিদর্শক আবু বক্কর বলেন, ঘটনাস্থল দূরে হওয়ায় গুলিবিদ্ধদের হাসপাতালে আনা হচ্ছে। বিষয়টি সম্পর্কে ওসি স্যার অবগত আছেন। তাদের অভিযোগ দিতে বলা হয়েছে। তারপর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহত ৫কক্সবাজারমহেশখালী
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টি থেকে রক্ষা পেতে চায়ের দোকানে, সেখানেই বজ্রপাতে নিহত ২

আগস্ট ২, ২০২৬

জাতীয় সংসদ ভবনের সামনে জুলাই গ্রাফিতি কার্যক্রম

আগস্ট ২, ২০২৬

অন্তর্বর্তী সরকার ব্যবসায়ীদের বিপদে ফেলে রেখে গেছে: অভিযোগ

আগস্ট ২, ২০২৬

‘আই লাভ ইউ, রোজ কিয়ামতের দিনও আমি ওকে এটাই বলব’

আগস্ট ২, ২০২৬

দুবাইয়ে বেনজীর জামিনে মুক্ত, জানে না পুলিশ

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT