চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহিলা সমিতিতে একযুগ পর ফিরছে ‘নিত্যপূরাণ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৯ পূর্বাহ্ন ২৫, নভেম্বর ২০১৭
বিনোদন
A A

একযুগ পর মহিলা সমিতিতে ফিরছে ‘একলব্য’ দিলীপ চক্রবর্তী বিহীন ‘নিত্যপূরাণ’। শনিবার সন্ধ্যা ৭টায় বেইলি রোড মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চস্থ হবে মাসুম রেজার রচনা ও নির্দেশনায় নাটকটির ৮৯তম প্রদর্শনী। ২০০৫ সালে মহিলা সমিতিতে সর্বশেষ মঞ্চস্থ হয়েছিল মঞ্চের এই ক্লাসিক প্রযোজনা। সেটি ছিল ‘নিত্যপূরাণ’ ৮৬তম প্রদর্শনী।

এক যুগ পরে মঞ্চে ফেরে ‘নিত্যপূরাণ’ চলতি মাসের ১০ ও ১১ নভেম্বর। তবে নাটকটির ৮৭ এবং ৮৮ তম মঞ্চায়ন হয় রাজধানীর শিল্পকলা একাডেমীতে। ২০০১ সালের ১৪ জানুয়ারি  রাজধানীর  বেইলি  রোডের মহিলা  সমিতি  মঞ্চে  নাটকটির  প্রথম  প্রদর্শনী হয়। পাঁচ বছরে টানা ৮৬টি প্রদর্শনীর পর ‘নিত্যপুরাণ’ এর মঞ্চায়ন স্থগিত করা হয়। 

মহাভারতের প্রেক্ষাপটে নারীর সম্মান প্রতিষ্ঠা, সমাজ কাঠামোর শ্রেণী বিভাজনে তথাকথিত উচ্চ শ্রেণীর অসার দম্ভের মুখোশ উন্মোচন নাটকের বিষয়বস্তু। যেখানে ‘একলব্য’ চরিত্রে মঞ্চে মাতিয়েছিলেন দীলিপ চক্রবর্তী। ২০১২ সালের ১৭ সেপ্টেম্বর পৃথিবীর মায়া ছেড়ে অন্যলোকে পাড়ি দেন তিনি। তাকে ছাড়া মঞ্চে নাটকটি নিয়ে আসার দ্বিধা কাটিয়ে মঞ্চে অবশেষ প্রত্যাবর্তন ঘটে দর্শকপ্রিয় নাটকটির। এতে ‘দ্রৌপদী’ চরিত্রে বরাবরের মতই আছেন বন্যা মীর্জা। আর ‘একলব্য’ চরিত্রে অভিনয় করছেন মামুন চৌধুরী রিপন।

নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘নিত্যপূরাণ’ তার ঘরে ফিরছে। যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছিল। নিশ্চয় আবেগ কাজ করছে। আর বারে বারে মিনে পড়ছে দিলীপকে। কোথাও থেকে তিনি হয়ত আমাদের দিকে লক্ষ্য রাখবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: মহিলা সমিতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ হবে মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায়

ফেব্রুয়ারি ৯, ২০২৬

স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দাম বাড়াল বাংলাদেশ ব্যাংক

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ভোজ্যতেলের ঘাটতি মেটাতে সম্ভাবনাময় ভোলার সরিষা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

দিনাজপুরের ৮৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩৯টি ঝুঁকিপূর্ণ 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT