সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদের আগে মহাসড়কগুলো শতভাগ যানবাহন চলাচল উপযোগী করে তোলা যায়নি, যে কারণে সম্পূর্ন যানজট মুক্ত করা সম্ভব হবে না।
তিনি বলেন , এবার ঈদের সময় দেশের সকল মহাসড়কের পাশে পশুর হাট বসতে দেয়া হয়নি। মহাসড়ক গুলোতে নসিমন করিমন চলতে না দেয়ায় সড়ক দুর্ঘটনা কমে গেছে। এবারের ঈদে ঘরমুখো মানুষেরন দূর্ভোগ ও কষ্ট যতটা কমানো যায় তার চেষ্টা চলছে।
মন্ত্রী শনিবার সকালে নারায়নগঞ্জের কাচপুরে ঢাকা-চট্রগ্রাম এবং ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থান পরিদর্শনের সময় একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, মহাসড়কে রাস্তা নির্মাণের জন্য যে সব প্রতিষ্ঠান কাজ করে চলেছে তারা নিম্ন মানের কাজ করে পার পেয়ে যাচ্ছে। তাদের জন্য অারো কঠোর হতে হবে।
এসময় সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তরা উপস্থিত ছিলেন। মন্ত্রীর পরিদর্শনের আগে সড়ক ও জনপথ বিভাগ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় দ্রুত মেরামতের কাজ শুরু করে।






