চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহাসাগরে প্লাস্টিক বর্জ্যের কারণে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫১ অপরাহ্ণ ২১, মার্চ ২০১৮
আন্তর্জাতিক, পরিবেশ
A A

মহাসাগরে অতিরিক্ত প্লাস্টিক দ্রব্যের কারণে পরিবেশ বিপর্যয় মুখে পড়তে যাচ্ছে। এই অতিরিক্তি দূষণ প্রাণীকুলের হুমকি হয়ে দাঁড়িয়েছে। মহাসাগরে প্রতি দশকে প্লাস্টিক দ্রব্যের উপস্থিতি প্রায় তিনগুণ হারে বাড়ছে। সেই হিসাবে ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বর্তমানের চেয়ে তিনগুণ প্লাস্টিক বর্জ্য বৃদ্ধি পাবে। এসব প্লাস্টিক দ্রব্যের কারণে সমুদ্রের পানির লেভেল এবং পরিবেশের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

‍যুক্তরাজ্যের জাতীয় সামুদ্রিক গবেষণাগারের এক রিপোর্টে এসব তথ্য তুলে ধরা হয়।

মহাসাগরের এসব দূষণ থেকে মুক্তি পেতে আগামী দিনের ভবিষ্যৎ চিন্তা করে সংশ্লিষ্টদের বিনিয়োগের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য সরকার।

ওই রিপোর্টে বলা হয়, মহাসাগর সম্পর্ক আরো বিস্তারিত জানা প্রয়োজন। মহাসাগরকে নিরাপদ রাখতে আলাদা ‘ওশান প্লানেট’ তৈরি করা এখন সময়ের দাবি।

পরিবেশ নিয়ে লেখা ওই রিপোর্টে পরিবেশের উপর প্লাস্টিকের স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদি প্রভাব তুলে ধরা হয়। পরিবেশ রক্ষায় একটি যৌথ মহাসাগরীয় পলিসি গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়।

যুক্তরাজ্যের জাতীয় সামুদ্রিক গবেষণাগারের অন্যতম গবেষক প্রফেসর এডওয়ার্ড হিল বিবিসিকে বলেন, ‘আমাদের সমুদ্র নির্ভর ভবিষ্যৎ অর্থনীতির জন্য মহাসাগরগুলো খুব নাজুক অবস্থা হয়েছে। আগামীতে নয় বিলিয়ন মানুষ তাদের খাদ্যের জন্য সমুদ্রের দিকে ধাবিত হবে। অথচ মহাসাগরের তলদেশে কী আছে আমরা এখনো সম্পূর্ণ জানি না।’

‘‘আমরা পৃথিবীর বাইরে কী আছে জানতে প্রচুর অর্থ এবং আগ্রহ প্রকাশ করি কিন্তু সেখানে কোন প্রাণের অস্তিত্ব নেই। অথচ সমুদ্র তলদেশে প্রচুর প্রাণের অস্তিত্ব বিরাজ করছে। সত্যিকার অর্থে ‘ওশান প্ল্যানেট’তৈরি করা আমাদের খুব প্রয়োজন। কারণ এটাই আমাদের শেষ সীমানা।’’

যুক্তরাজ্যের পরিবেশ বিভাগের প্রধান বিজ্ঞানী ইয়ান বয়েড বলেন, মহাসাগরের অবস্থা চোখের আড়াল হলে মনের আড়ালের মত অবস্থা হয়েছে। তেল কোম্পানি, খনি উৎপাদনের ফার্মের বর্জ্য মহাসাগরের পতিত হওয়ার কারণে মহাসাগরের পরিবেশ নষ্ট হচ্ছে।

দূষণ রোধে এসব কোম্পানি সঠিকভাবে পরিচালনা করতে রেগুলেটরি কমিশন তৈরির কথা বলেন এই বিজ্ঞানী।

ট্যাগ: প্লাস্টিক দ্রব্যমহাসাগর
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

উন্নয়নশীল দেশে উত্তরণ: ৭০ টাকার স্মারক নোট আসছে 

পরবর্তী

আসছে ‘আলতা বানু’

পরবর্তী

আসছে ‘আলতা বানু’

হাসিনা-মোদি শাসনামলেই কি হবে পানিবণ্টন চুক্তি?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কিরগিজস্তানে এক মঞ্চে পুতিন-শি, কী বার্তা দিচ্ছে ২৫ বছরের এসসিও

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে আশ্বাস যুক্তরাষ্ট্রের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কোন কর্মকাণ্ডে ক্ষুব্ধ নর্থ কোরিয়া, কেন বাড়াচ্ছে পারমাণবিক শক্তি?

আগস্ট ৩১, ২০২৬

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT