চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহারাজের রাজকীয় ব্যাটে চড়ে সাউথ আফ্রিকার ৪৫৩

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৯ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

কিংসমিডে বাংলাদেশি ব্যাটারদের দুঃখের কারণ ছিলেন বোলার কেশব মহারাজ। পোর্ট এলিজাবেথ টেস্টে রীতিমত ব্যাটার বনে হাপিত্যেশ করালেন টাইগার বোলারদের। ক্যারিয়ার সেরা ইনিংসে বাহাতি স্পিনার দলকেও এনে দিয়েছেন ৪৫৩ রানের বড় পুঁজি।

সেন্ট জর্জ পার্কে দ্বিতীয় দিনে ওয়ানডে স্টাইলে ব্যাট করে দলের রান সাড়ে চারশ ছাড়িয়ে নেয় মহারাজ। ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে ৮৪ রানে থামেন ডানহাতি ব্যাটার। ডিন এলগার, কেগান পিটারসেন, টেম্বা বাভুমা ও মহারাজদের ফিফটি ছাড়ানো ইনিংসে ক্যারিয়ারে দশম ফাইফার বনেছেন তাইজুল ইসলাম। ১৩৫ রান খরচায় তুলেছেন ৬ উইকেট।

দ্বিতীয় দিনের শুরুতে সাফল্য আসলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা মিলিয়ে যায়। দিনের প্রায় দুটি সেশনে বাংলাদেশকে হতাশায় ভুগিয়েছেন প্রোটিয়াদের টেলএন্ডাররা। দলীয় তিনশ রানে ৬ উইকেট হারানো দলকে দারুণ দৃঢ়তায় চারশ পার করিয়েছেন মহারাজ। ২০২০ সালের পর আবার পাওয়া ফিফটি নিয়েছেন ক্যারিয়ার সেরা অবস্থানে। ৮৪ রানের ইনিংস সেরা স্কোর খেলতে খরচ করেছেন ৯৫ বল, হাঁকিয়েছেন নয় চার আর তিন ছক্কা।

দলীয় ৪১৮ রানে কেশব মহারাজ ফিরলে শিমন হার্মরের ২৯ ও লিজার্ড উইলিয়ামসের ১৩ রানে সাড়ে চারশ পার করে স্বাগতিক দল। বাংলাদেশের হয়ে ৬টি উইকেট নিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। তিনটি উইকেট পুরেছেন পেসার খালেদ আহমেদ, মিরাজের ঝুলিতে একটি উইকেট।

শুক্রবার টস জিতে শুরু থেকেই দারুণ ব্যাটিং করে সাউথ আফ্রিকা। তবে দিনের মাঝামাঝি দ্রুত উইকেট তুলে অবস্থান সমান করে বাংলাদেশ। প্রথম দিনে প্রথম সেশনে দাপট ছিল স্বাগতিকদের। পরের দুই সেশনে বাংলাদেশ লড়াই করে অনেকটা সমান তালেই। তবে দিন শেষের সমীকরণে এগিয়ে যায় প্রোটিয়ারা।

পরের দিনেও ছড়ি ঘুরিয়েছে প্রোটিয়ারা। এদিন, লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে সাউথ আফ্রিকার সংগ্রহ ৭ উইকেটে ৩৮৪ রান। প্রথম সেশনে ২৫ ওভারে ১০৬ রান তুলেছে প্রোটিয়ারা। হারিয়েছিল দুটি উইকেট। পরে অষ্টম উইকেটে ফিফটি ছাড়ানো জুটি গড়েন প্রোটিয়া টেলএন্ডাররা। টাইগার বোলারদের হতাশ করে নিজেদের প্রথম ইনিংস নিয়ে যান ৪৫৩ রানে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদতাইজুলবাংলাদেশমহারাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ড দলে ‘পূর্ণ ঐক্য’ রয়েছে, বলছেন কেন

জুলাই ১৪, ২০২৬

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT