চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহামারিকালের মনস্তত্ত্ব নিয়ে ‘স্বপ্নলোকে সন্ত্রাস’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২২
শিল্প সাহিত্য
A A
বাংলাদেশের মহামারিকালে মনস্তত্ত্বের উপর আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা মহামারির কারণে এবার অমর একুশে বইমেলার পিছিয়ে গেছে দুই সপ্তাহ, সময়ও হয়েছে সংক্ষিপ্ত। তবে অনলাইন প্লাটফর্মে বইমেলার আয়োজন করছে বিভিন্ন বিপণন প্রতিষ্ঠান ও প্রকাশক সংস্থাগুলো।

কবিতার বইয়ের পাঠক সবসময়ই কিছুটা কম হলেও, এবার ভালো সাড়া পেয়েছে কবি আলীম হায়দারের ‘স্বপ্নলোকে সন্ত্রাস’ কাব্যগ্রন্থটি। মহামারিকালের মনস্তত্ত্ব নিয়ে রচিত কাব্যগ্রন্থটি প্রিঅর্ডারেই বিক্রি হয়েছে শতাধিক কপি। করোনাকালীন সময়ে লেখা কবিতাগুলোর ভেতর থেকে নির্বাচিত ৪০টি কাব্য নিয়ে কবি আলীম হায়দার সাজিয়েছেন এই গ্রন্থটি।

২০২২ সালের অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে আলীম হায়দারের নতুন কাব্যটি প্রকাশ করেছে অগ্রদূত অ্যান্ড কোম্পানি। প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন।

Banglabid

বইটি বাজারজাতকরণের ব্যাপারে প্রকাশক মনি মোহাম্মদ রুহুল আমিন বলেন, ‘কাব্যটি প্রকাশের শুরু থেকেই ভালো সাড়া পাওয়া যাচ্ছে। প্রি-অর্ডারেই রকমারি ডটকম ও অগ্রদূতের অনলাইন বিপণনের মাধ্যমে শতাধিক কপি বিক্রি হয়েছে। প্রতিদিনই কিছু না কিছু অর্ডার আসছে।’

নিজের পঞ্চম কাব্যগ্রন্থ ‘স্বপ্নলোকে সন্ত্রাস’ সম্পর্কে কবি আলীম হায়দার বলেন, ‘করোনা মহামারীর সময়কার মানসিক অবস্থা, সামাজিকতার মুখোশ খুলে বেরিয়ে পড়া মানব সত্তার অচেনা রূপ, জীবন-দর্শন, বাজারযুগের পৃথিবী এবং প্রকৃতির অভিঘাত নিয়েই রচিত হয়েছে কাব্যগুলো। বেশি কিছু বলতে চাই না। সক্ষম পাঠক ও সমালোচকরা বাকিটা মূল্যায়ন করবেন।’

Reneta

গ্রন্থটি প্রকাশের পর কবিতাগুলো নিয়ে ফেসবুকে নিজস্ব মতামত ব্যক্ত করেছেন আমেরিকা প্রবাসী যোগাযোগ বিষয়ক শিক্ষক ও গবেষক ফরচুন শামীম। তিনি লিখেছেন, ‘কবি আলীম হায়দারের কবিতায় আরো ফুটে উঠেছে কারখানায় কাজ-করা শ্রমিক, দিনমজুর, গার্মেন্টেসের নারী শ্রমিকদের কথা। পুঁজিপতি মালিকের নোংরা মানসিকতার কথা। অথচ এই দুঃসময়ে কী দারুণ শক্তি নিয়ে টিকে আছে শ্রমজীবী মানুষ, যেন বেঁচে থাকাটাই একমাত্র সার্থকতা।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং নিমগ্ন চিত্তের পাঠক হিসেবে ক্যাম্পাসে সুপরিচিত মো. হাফিজ আহমেদ নয়ন রকমারি রিভিউতে লিখেছেন, ‘সমকালের অন্যতম প্রাসঙ্গিক কবি আলীম হায়দারের ‘স্বপ্নলোকে সন্ত্রাস’ কাব্যগ্রন্থটি ৪০টি ঝরঝরে কবিতায় সাজানো হয়েছে। আমার মনে হয় ইচ্ছে করেই প্রতিটি কবিতার আলাদা নাম দেওয়া হয়নি, ‘স্বপ্নলোকে সন্ত্রাস’ শিরোনামই প্রতিটি কবিতাকে শিরোধার্য করেছে, গ্রন্থের সব কবিতায় একটি ভাবধারাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। মনে হয়েছে: আবেগের প্রকাশ প্রকৃতির স্পর্শে এক অপূর্ব নিস্তব্ধতার কাছে চলে গিয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একুশে বই মেলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মঙ্গলবারের পর বিধিনিষেধ থাকছে না

পরবর্তী

জনগণকে সাথে নিয়ে বিএনপিকে সমুচিত জবাব দেয়া হবে: কাদের

পরবর্তী

জনগণকে সাথে নিয়ে বিএনপিকে সমুচিত জবাব দেয়া হবে: কাদের

বনজঙ্গলে ৩০ বছর কাটানো বৃদ্ধের হাসিমুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৩০ বছর জঙ্গলে কাটিয়েছেন তিনি

সর্বশেষ

ছবি: আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন মোহেবি।

পরবর্তী যুদ্ধে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করার হুঁশিয়ারি ইরানের

আগস্ট ২০, ২০২৬

ফাইনালে ‘কিছু একটা ঘটেছিল’ সম্পর্কে যে কথা জানাল আর্জেন্টিনা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী

আগস্ট ২০, ২০২৬

আবারও এক ছবিতে রণবীর-দীপিকা?

আগস্ট ২০, ২০২৬

মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT