চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহাভারতের ‘কর্ণপূরাণ’ কুমিল্লায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৩ অপরাহ্ন ১২, মার্চ ২০১৭
বিনোদন
A A
‘কর্ণপূরাণ’ নাটকের অভিনয়শিল্পীরা

‘কর্ণপূরাণ’ নাটকের অভিনয়শিল্পীরা

আগামীকাল সোমবার মঞ্চস্থ হবে মহাভারতের এক অলিখিত আখ্যান ‘কর্ণপূরাণ’। বাংলা মুভমেন্ট থিয়েটারের নাটকটি রচনা করেছেন ড. মুকিদ চৌধুরী। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটার আয়োজিত পঞ্চরঙ্গ নাট্যোৎসবে এদিন সকাল ১০টায় নাটকটি প্রদর্শিত হবে। রাশেদুল ইসলাম জীবনের নির্দেশনায় প্রযোজনাটির মঞ্চ-আলো ও শব্দ পরিকল্পনা করেছেন আসলাম অরণ্য।

মো. রাশেদুল ইসলাম জীবন বলেন, ‘কর্ণপুরাণ নাটকটি প্রদর্শন করা সত্যি দুঃসাহসই বটে। আমরা মুভমেন্ট থিয়েটারের শিল্পশৈলীতে এই নাটকটি উপস্থাপনের প্রয়াস রেখেছি। আশা করছি এটি দর্শকের হৃদয়ে রেখাপাত করবে। মহাভারতের অন্যতম ও আকর্ষণীয় দৃশ্যগুলো বিশেষ করে- রাজপুত্রদের অস্ত্রপ্রদর্শনী, স্বয়ম্বরসভা, দ্রৌপদীর বস্ত্রহরণ, রঙ্গভূমিতে অর্জুন-কর্ণের অস্ত্রপরীক্ষাসহ হৃদয়গ্রাহী দৃশ্যকাব্যগুলো দর্শকদের ভেতরটাকে আলোড়িত করবে বলে আমার বিশ্বাস।’

তিনি আরও বলেন, ‘নাটকে মহাভারতের ক্ষুদ্র অংশ নন কর্ণ, বরং বিশাল অংশ নিয়েই তার প্রভাব। তবে কর্ণ-আখ্যানের মর্মগাঁথার যে অন্তর্গত সত্য ও শক্তি তা মহাভারতের ব্যাপকতাকেও ছাড়িয়ে যায়।’

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয়ে করেছেন খায়রুল বাশার বাঁধন, শাহাদাৎ হোসেন সরকার, নাজমুল হাসান, আল-আমিন কাজি রিয়ান, রিপন চৌধুরী আপন, নূর হোসাইন রাজীব, ওমর ফারুক, দেলোয়ার হোসেন, ইকবাল হোসাইন, নুরুল আজম আরজু, শাহিদুল ইসলাম সাঈদ, মারিয়া আক্তার, দ্বীপা রানী দাশ, রাকিবা আক্তার জ্যোতি, সোহেল মিয়া, রাশেদুল ইসলাম জীবন প্রমুখ।

 

Jui  Banner Campaign
ট্যাগ: মহাভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন লিয়াকত আলী খাঁন মুকুল

ফেব্রুয়ারি ৭, ২০২৬

অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করলো বার্সেলোনা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন ঝড়ের আভাস!

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সীমান্তে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT