অাজ ২৬ মার্চ। বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালীর উপর ইতিহাসের নিষ্ঠুরতম গণহত্যা শুরু করে। ২৫ মার্চের কালরাত্রিতে নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তানি হানাদার বাহিনী অর্তকিতে হামলা চালিয়ে ইতিহাসের বর্বরতম অধ্যায়ের সূচনা করে। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সূচনা হয়।
১৯৭১ সালের ২৬ মার্চ ছিলো বাঙালির স্বাধীনতার চূড়ান্ত লড়াই শুরুর দিন। এই দিনেই স্বাধীনতা ঘোষণা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অপারেশন সার্চলাইটের নামে ২৫ মার্চ রাতে সারাদেশে নির্বিচার হত্যাযজ্ঞ শুরু করে পাকিস্তানি হানাদার বাহিনী। পাকিস্তানি বাহিনী তাদের নীল নকশা বাস্তবায়নের অংশ হিসেবে ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবন থেকে রাতেই গ্রেফতার করে বঙ্গবন্ধুকে।
তবে গ্রেফতারের আগেই ইপিআর এর ওয়্যারলেসের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দিয়ে যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতিকে পাকিস্তানী সেনাদের বিরুদ্ধে সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বানও জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ বীর শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীন বাংলাদেশ।








