চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে চেয়ার ছোঁড়াছুড়ি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৩ অপরাহ্ন ১২, নভেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

নেতা-কর্মীদের বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবের আবহে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন শুরু হয়েছে। তবে সম্মেলনস্থলে বসাকে কেন্দ্র করে চেয়ার ছোঁড়াছুড়ির ঘটনা ঘটেছে।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) অনুষ্ঠিত এবারের সম্মেলন বিভক্ত ঢাকায় স্বেচ্ছাসেবক লীগের দ্বিতীয় সম্মেলন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্মেলনস্থলে এসে শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে এবারের সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।

সম্মেলনকে সফল করতে সকাল থেকেই ঢাকা মহানগর উত্তরের সকল থানা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে কেআইবি চত্বরে আসতে দেখা গেছে।

সম্মেলন স্থলে জায়গা করে নেওয়াকে কেন্দ্র করে সম্মেলনে আগত দু’পক্ষের মাঝে হালকা উত্তজনা দেখা দেয়। যার রেশ ধরে দু’পক্ষের মাঝে চেয়ার ছোঁড়াছুড়ির ঘটনা ঘটে। পরে সিনিয়র নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সম্মেলন প্রসঙ্গে উত্তরের বর্তমান সাধারণ সম্পাদক ফরিদুর রহমান খান ইরান চ্যানেল আই অনলাইনকে বলেন: স্বেচ্ছাসেবক লীগ সব সময়ই সাবেক ছাত্র নেতাদের সমন্বয়ে গঠিত সংগঠন। এবারের সম্মেলনের মধ্য দিয়েও অনেক ছাত্র নেতা কমিটিতে জায়গা পাবেন৷ আর যারা আগে থেকেই কমিটিতে রয়েছেন তাদের প্রত্যাশা রয়েছে এবারের সম্মেলনে আরেকটু ভালো পদে জায়গা করে নেওয়ার৷

স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের শাখার সম্মেলন সব সময়ই অন্যসব সহযোগী সংগঠনের সম্মেলনের চেয়ে উৎসবের আবহে আয়োজিত হয়ে আসছে বলে দাবি করেন ইরান।

Reneta

আজকের সম্মেলন মোট দু’টি পর্ব অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্ব শেষ হবে আলোচনার মধ্য দিয়ে। সেখানে সংগঠনের সাধারণ সম্পাদক বিগত সময়ের সাংগঠনিক রিপোর্ট পেশ করবেন। এরপর অনুষ্ঠিত হবে কাউন্সিল। সেখানে প্রথা অনুযায়ী কাউন্সিলরদের ভোটে আগামীর নেতৃত্ব নির্বাচনের রীতি রয়েছে৷

কৃষকলীগ-জাতীয় শ্রমিক লীগ এবং ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের অভিজ্ঞতায় বলা যায় শুরুতে কাউন্সিলে কাছ থেকে সভাপতি ও সাধারণ পদের জন্য নামের প্রস্তাব চাওয়া হবে৷ এক পদে একাধিক প্রার্থীর নাম প্রস্তাব হলে আওয়ামী লীগের হাইকমান্ড প্রার্থীদের পারস্পরিক সমোঝতার জন্য আহ্বান জানাবেন।

এরপরও যদি প্রার্থীরা সমোঝতার মাধ্যমে একক কোন নেতা নির্বাচনে ব্যর্থ হয়, আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনস্থল আজকের প্রার্থী তালিকা থেকে দক্ষিণের সঙ্গে উত্তরেরও সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে।

সোমবার ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলনে সভাপতি পদে ১৪ এবং সাধারণ সম্পাদক পদে ২৮ জনের নাম প্রস্তাব করা হয়৷

সম্মেলনের এ দ্বিতীয় পর্বটি পরিচালনা করবেন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহউদ্দিন নাছিম।

২০০৬ সালে সর্বশেষ ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ১৩ বছর বাদে আজ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ প্রতিক্ষার এ সম্মেলন ঘিরে তাই স্বাভাবিক ভাবেই নেতা-কর্মীদের মাঝে উৎসবের আবহ বিরাজ করছে।

Jui  Banner Campaign
ট্যাগ: উত্তরমহানগরসম্মেলনস্বেচ্ছাসেবক লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: শ্যামলী ক্লাব মাঠে ঢাকা-১৩ আসনেনির্বাচনী জনসভায় তারেক রহমান।

এই নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের সুযোগ: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT