চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহাকাশ জয়ের সেই মাহেন্দ্রক্ষণ

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
১১:০০ অপরাহ্ণ ১০, মে ২০১৮
সম্পাদকীয়
A A

সমুদ্র থেকে শুরু করে ছিটমহল এবং অর্থনীতিসহ সবক্ষেত্রেই একের পর এক বিজয় অর্জন করে চলেছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় দেশের প্রথম যোগাযোগ স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’ বৃহস্পতিবার দিবাগত রাতে মহাকাশে উৎক্ষেপণ করা হচ্ছে। ইতোমধ্যে ফ্যালকন-৯ রকেটের উৎক্ষেপণ পরীক্ষা সাফল্যজনকভাবে সম্পন্ন হয়েছে। এই পরীক্ষা থেকে প্রাপ্য ডাটা বিশ্লেষণের পর উৎক্ষেপণের চূড়ান্ত তারিখ ঠিক করা হয়। ফ্যালকন-৯ রকেট ৩.৫ মেট্রিক টন ওজনের বঙ্গবন্ধু-১ যোগাযোগ স্যাটেলাইটটি মহাকাশে নিয়ে যাবে। এর মাধ্যমে মহাকাশ জয়ের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, বিশ্বের ৫৭তম অভিজাত দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিকও হচ্ছে। এই স্যাটেলাইটের মাধ্যমে দেশের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে বলে ধারণা করা হচ্ছে। এই উপগ্রহ টেলিভিশন চ্যানেল, ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান, ভি-স্যাট ও বেতারসহ ৪০ ধরনের সেবা দেবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে শুধু বাংলাদেশ উপকৃত হবে বিষয়টি এমন নয়। বরং স্যাটেলাইটের ৪০টি ট্রান্সপন্ডারের মধ্যে দেশের জন্য ২০টি রেখে বাকিগুলো বিক্রির জন্য রাখা হবে। সার্কভুক্ত দেশসহ অন্য দেশও এর মাধ্যমে উপকৃত হবে। এর মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা আন্তর্জাতিকভাবে ক্রমেই প্রভাবশালী হয়ে উঠবে বলে আমরা আশা করি। মহাকাশ জয়ের এই মাহেন্দ্রক্ষণে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সফল উৎক্ষেপণের জন্য আমাদের শুভকামনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin1

সর্বশেষ

রেফারি ও ভিএআরের সিদ্ধান্তগুলো কি আসলেই বিতর্কিত? ব্যাখ্যা দিলেন ইংলিশ রেফারি

জুলাই ৮, ২০২৬

নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত সুপারিশ পর্যালোচনা করে সংস্কার বাস্তবায়নে চেষ্টা করবে ইসি

জুলাই ৮, ২০২৬

সাধারণ কর্মীর জন্য প্রধানমন্ত্রীর উপহার

জুলাই ৮, ২০২৬

মেসি-আর্জেন্টিনাকে প্রশংসায় ভাসালেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী রিভালদো

জুলাই ৮, ২০২৬

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে কয়েক হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তির ঘোষণা ন্যাটোর

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT