চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবারের মতো মহাকাশে নারীদলের স্পেসওয়াক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫১ অপরাহ্ন ০৫, অক্টোবর ২০১৯
তথ্যপ্রযুক্তি, নারী
A A

মহাকাশ স্টেশনের বাইরে প্রথমবারের মতো স্পেসওয়াক করতে যাচ্ছেন নারীদের একটি দল। আগামী ২১ অক্টোবর মহাকাশচারী ক্রিস্টিনা কোচ এবং জেসিকা মেইর এই স্পেসওয়াকে অংশগ্রহণ করবেন।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে নাসা এ তথ্য জানায়।

এর আগে গত মার্চে ক্রিস্টিনার নেতৃত্বে নারীদলের প্রথম স্পেসওয়াক ব্যর্থ হয়। চলতি মাসে তা সফল করতে নাসা আবারও উদ্যোগ গ্রহণ করেছে বলে সিএনএন জানিয়েছে।

স্পেসওয়াক হলো মহাকাশযানের বাইরে এসে কাজ করা। এই প্রথম মহাকাশযানের বাইরে বের হবেন দুজন নারী মহাকাশচারী, থাকবে না কোনো পুরুষ সহকর্মী।

নাসা জানায়, গত মার্চে স্পেসওয়াক করার জন্য ক্রিস্টিনার সঙ্গে যোগ দেন অ্যানি ম্যাকক্লেইন। কিন্তু সঠিক মাপের পোশাক(স্পেসসুইট) না পাওয়ায় সেই অভিযান বাতিল করা হয়।

এরপর ম্যাকক্লেইন পৃথিবীতে ফিরে আসেন। কিন্তু ক্রিস্টিনা মাহকাশ স্টেশনেই রয়ে গেছেন। ২১ অক্টোবর জেসিকার সঙ্গে স্পেসওয়াকের পর তিনি অন্য মহাকাশচারীদের সঙ্গে আরও কয়েকটি স্পেসওয়াক করবেন। ২০২০ সালে ফেব্রুয়ারি পর্যন্ত মহাকাশ স্টেশনে থাকবেন তিনি।

Reneta

আগামী তিন মাসে করতে যাওয়া ১০টি স্পেসওয়াকের বিস্তারিত জানানোর জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

এদিকে জেসিকা মেইর তার প্রথম অভিযানের জন্য ইতোমধ্যে মহাকাশ স্টেশনে পৌঁছেছেন।  সেখান থেকে ক্রিস্টিনার সঙ্গে ছবি তুলেও পাঠিয়েছেন তিনি।

ক্রিস্টিনার সঙ্গে স্পেসওয়াক ছাড়াও ইউরোপীয়ান স্পেস এজেন্সির মহাকাশচারী লুকা পারমিতানোর সঙ্গে একটি স্পেসওয়াকে অংশ নিবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: নাসা
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT