দীর্ঘ অপেক্ষার অবসান হলো।অবশেষে মহাকাশের উদ্দেশে পৃথিবী ছেড়েছে বিশ্বের বৃহত্তম মহাকাশ টেলিস্কোপ ‘জেমস ওয়েব’।
ফ্রেঞ্চ গায়ানা থেকে আরিয়ান নামে একটি রকেটে চেপে মহাকাশের উদ্দেশে যাত্রা করে হাজার কোটি ডলার মূল্যের টেলিস্কোপটি। বিখ্যাত মহাকাশ টেলিস্কোপ ‘হাবল’-এর উত্তসূরী হতে চলেছে জেমস ওয়েব।
চাঁদে অ্যাপোলো মিশনের স্বপ্নদ্রষ্টা জেমস ওয়েবের নামে টেলিস্কোপটির নামকরণ করা হয়েছে।
পৃথিবীর বাইরে টেলিস্কোপ পাঠানোর প্রধান উদ্দেশ্য ধূলাবালি ও দূষণের প্রভাবমুক্তভাবে মহাকাশের স্বচ্ছ ছবি ধারণ। কোটি-কোটি আলোকবর্ষ দূরের চিত্রধারণ হবে জেমস ওয়েবের প্রধান উদ্দেশ্য।
বিজ্ঞানীদের আশা, শক্তিশালী টেলিস্কোপটির সহায়তায় প্রথমবারের মতো মহাবিশ্বের সৃষ্টিযুগের তারাগুলোর ছবি তোলা সম্ভব হবে। এছাড়াও উন্মোচিত হবে মহাবিশ্ব সৃষ্টির রহস্য।







