চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহাকাকতালীয় ম্যাচে আফগানদের থামাল জিম্বাবুয়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪১ পূর্বাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

আফগানিস্তান ও জিম্বাবুয়ের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে যা ঘটল তাকে কাকতালীয় নয়, মহাকাকতালীয়ই বলা উচিত! পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিং করে আফগানিস্তানের সংগ্রহ ছিল ৩৩৩/৫। আর রোববার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ঠিক ৩৩৩/৫ সংগ্রহ নিয়েই ইনিংস শেষ করে জিম্বাবুয়ে। শুক্রবার শতক পেয়েছিলেন আফগানদের ওয়ানডাউন ব্যাটসম্যান রহমত শাহ। ছয় নম্বরে ব্যাট হাতে ৫১ বলে হার না মানা ৮১ রানের ইনিংস খেলেছিলেন নাজিবুল্লাহ জাদরান।

দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকান জিম্বাবুয়ের ওয়ানডাউন ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর। আর পাঁচ নম্বরে ব্যাট হাতে ৭৪ বলে ৯২ রান করেন জিম্বাবুয়ের পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার সিকান্দার রাজা।

৩৩৪ রানের জবাবে ১৭৯ রান তুলে প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ে হেরেছিল ১৫৪ রানে। দ্বিতীয় ম্যাচে ঠিক ১৫৪ রানেই আফগানদের বিপক্ষে জিতল তারা। ৩৩৪ রানের টার্গেটে আফগানরাও করল ঠিক সেই ১৭৯ রান।

দলীয় ও ব্যক্তিগতভাবে এমন মহাকাকতালীয় ইনিংসের দিনের আফগানিস্তানকে অবশেষে থামিয়েছে জিম্বাবুয়ে। টি-টুয়েন্টিতে হোয়াইটওয়াশ হওয়ার পর প্রথম ওয়ানডেতেও হার। তবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দাপুটে জয়ে সিরিজে ফিরল আফ্রিকার দলটি।

জিম্বাবুয়ের ৩৩৪ রানের জবাবে ১৭৯ রানেই শেষ হয় আফগানিস্তানের ইনিংস। মাত্র ৩০.১ ওভার ব্যাট করতে পারে তারা। প্রথম সারির ব্যাটসম্যানদের মধ্য আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রহমত শাহ ৪৩ ও মোহাম্মদ নবীর ৩১ ছাড়া বাকিদের রান উল্লেখযোগ্য নয়! দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন ১০ নম্বর ব্যাটসম্যান দৌলত জাদরান।

মূর্তিকারিগর

Reneta

এই ম্যাচে তিন বছর পর সেঞ্চুরি পেয়েছেন জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর। ২০১৫ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ১৩৮ রানের ইনিংস খেলেন তিনি। আসরে আগের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টেলর করেন ১২১ রান। আর বিশ্বকাপের পর অবসরের ঘোষণা দেন এ জিম্বাবুইয়ান ক্রিকেটার। তবে তিন বছর পর অবসর ভাঙেন টেলর। বাংলাদেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে দলে ফেরেন। সিরিজে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচে টেলর করেন ২৪ ও ০। আর শ্রীলঙ্কার বিপক্ষে তার ব্যাট থেকে আসে ৩৮ ও ৫৮ রান। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে শারজায় ১৬ রানে উইকেট খোয়ান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানজিম্বাবুয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ছিল জুলাই আন্দোলনের কণ্ঠস্বর

জুলাই ১৩, ২০২৬

ভারী বর্ষণে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি, বিদ্যুৎ উৎপাদন ছাড়াল ২০০ মেগাওয়াট

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

জুলাই ১৩, ২০২৬

রাজধানীর ভূমিকম্প ও অগ্নিঝুঁকি মানচিত্রও প্রণয়ন করা হয়েছে

জুলাই ১৩, ২০২৬

বন্যাকবলিত ১১ জেলার সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT