রাশিয়ার বৈমানিকরা পূর্ব মস্কোর রাজন শহরে নিজেদের উড্ডয়ন দক্ষতা প্রদর্শনীতে সপ্তাহ জুড়ে প্রতিযোগিতায় অংশ নেন। ৭০টিরও বেশি অত্যাধুনিক যুদ্ধ বিমান, বোমারু বিমান এবং হেলিকপ্টার পাইলট সম্মানজনক এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে।
রুশ বৈমানিকরা ছাড়াও এতে অংশ নিয়েছে বেলারুশ, কাজাখস্তান এবং চীনের বৈমানিক দল। প্রদর্শনীতে সামরিক কলাকৌশলের পাশাপাশি লক্ষ্যবস্তুতে বোমা নিক্ষেপ, বিমান থেকে রকেট নিক্ষেপ এবং প্যারাস্যুট নিয়ে ঝাঁপিয়ে পড়ার নানা কৌশল স্থান পায়।
‘এভিয়াডার্টস’ নামের এই প্রতিযোগিতা প্রথম শুরু রাশিয়ায় ২০১৪ সালে।







