চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মস্কোতে ‘গোপন’-এর জন্য পুরস্কৃত আশরাফ শিশির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

‘গাড়িওয়ালা’ নির্মাণ করে রীতিমত হইচই ফেলে দিয়েছিলেন নির্মাতা আশরাফ শিশির। ইমপ্রেস টেলিফিল্মের পরিবেশনায় তার নির্মিত ছবিটি ৬টি মহাদেশের ২৬টি দেশের প্রায় ৮০টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং কয়েকটি উৎসবে পুরস্কার অর্জন করে। আর এবার ‘গোপন’ নিয়ে শুরু হয়েছে তার নতুন জার্নি।

রাশিয়ার মস্কোতে ‘২০তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-ডিটেকটিভফেস্ট’-এর প্রতিযোগিতা পর্বে অংশ নিয়েছিলো আশরাফ শিশিরের থ্রিলারধর্মী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গোপন- দ্য ইনার সাউন্ড’। ২৩ এপ্রিল থেকে শুরু হওয়া এই চলচ্চিত্র উৎসবের পর্দা নামে ২৭ এপ্রিল। আর এদিন ‘গোপন’ ছবির জন্য আশরাফ শিশিরের হাতে উঠে ‘স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড’।

এমনটাই রাশিয়া থেকে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন আশরাফ শিশির। ইউনিয়ন অব সিনেমাটোগ্রাফারস ডোম কিনো কেন্দ্রে ২০তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-ডিটেকটিভফেস্টের পর্দা নামে।

৭১টি দেশের ৬০০ চলচ্চিত্রের মধ্যে ১৮টি চলচ্চিত্র ফিচার ফিল্ম বিভাগে প্রদর্শনী হয়। ‌আয়োজকদের পাশাপাশি এ উৎসবের যৌথ আয়োজনে ছিল স্থানীয় সাংস্কৃতিক মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক পুলিশ অ্যাসোসিয়েশন। আর এমন প্রেস্টিজিয়াস আসরে পুরস্কৃত হওয়ায় বেশ উচ্ছ্বসিত নির্মাতা।

তবে ‘গোপন’ নিয়ে এই প্রথম কোনো আন্তর্জাতিব চলচ্চিত্র উৎসবে যাত্রা করেননি আশরাফ শিশির। বরং এর আগে সম্প্রতি অনুষ্ঠিত ‘৩৬তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব উরুগুয়ে’তে প্রদর্শিত হওয়া ছাড়াও ভারত, নেপাল, কানাডা, ইতালি, স্পেন, চিলি, বেলজিয়াম, উরুগুয়ে, প্যারাগুয়ে, রাশিয়া মোট ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং ‘দিল্লী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ আন্তর্জাতিক ক্যাটাগরি ‘অ্যাক্রস দ্য বর্ডার’ বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসাবে পুরস্কার লাভ করে।

থ্রিলারধর্মী ছবিটিতে আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে জড়িয়ে যাওয়া এক পিতা, তার হারিয়ে যাওয়া স্ত্রী এবং একমাত্র কন্যাসন্তানের বিবর্তন, একজন জনপ্রিয় লেখিকার জীবনে মনস্তাত্বিক অসহায়ত্বের মাঝে একজন ফ্লপ ছবির নির্মাতার আগমন কিভাবে কয়েকটি খুন আর নতুন কিছু স্বপ্নের জন্ম দেয় – তা দেখানো হয়েছে। ছবিতে অভিনয় করেছেন সুমনা সোমা, কাবেরী, ইমরান, লাবন্য ক্যাটরিনা, আনন জামান, সেরাজুল ইসলাম, সৌরভ তোফাজ্জল, আবুল কালাম আজাদ, মান্নাফ কাইজার, দেবীপ্রসাদ, মিলা, দীপ, বিউটি, উজ্জ্বল, ফেরদৌস রেজা, রুদ্রনীল, শুভ সহ চারশ’ নাট্যকর্মী।

Reneta

শিশুশিল্পীরা হল রাজকন্যা, দূর্বা, কিন্নর ও রনন। চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন রাফায়েত নেওয়াজ এবং চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন সাব্বির মাহমুদ। গোপন প্রযোজনা করেছে মিডিয়াএইড বাংলাদেশ, কানাডিয়ান মিডিয়া এন্টারটেইন্টমেন্ট ইনক এবং ডিজিসুগার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশরাফ শিশিরচলচ্চিত্র উৎসবমস্কোলিড বিনোদন
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

মিয়ানমারে আবারও সহিংসতা: বাস্তুচ্যুত মানুষ ছুটছে চীন সীমান্তের দিকে

পরবর্তী

সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে অহিংস শুভ শক্তির জয় হবেই: ওবায়দুল কাদের

পরবর্তী

সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে অহিংস শুভ শক্তির জয় হবেই: ওবায়দুল কাদের

স্বপ্ন সমান শিল্পের প্রতীক আইফেল টাওয়ার

সর্বশেষ

ছবি: বিবিসি

ভারতের সংসদের দিকে লংমার্চ করতে যাচ্ছে সিজেপি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT