চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মস্কো যাচ্ছেন ফারুকী ও তিশা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ন ১০, জুন ২০১৭
বিনোদন
A A
তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী

তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন মোস্তফা সরয়ার ফারুকী ও তিশা। ২৭ জুন মস্কো যাচ্ছেন এই দম্পতি। রাশিয়ার ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রধান প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত নতুন ছবি ‘ডুব’। এই ছবিতে অভিনয় করেছেন তিশা।

আজ শনিবার সকালে মোস্তফা সরয়ার ফারুকী জানান, মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তারা অংশ নিচ্ছেন, এটা চূড়ান্ত। তবে তার আগে আরও একটি উৎ​সবে অংশ নেওয়ার কথা আছে তাদের। তবে তা আগমীকাল রোববার আনুষ্ঠানিক ভাবে সবাইকে জানাবেন।

এদিকে তিশা আজ শনিবার শুটিং করছেন ধামরাইয়ে। সেখান থেকে তিনি জানান, মস্কো যাচ্ছেন, এ কারণে ঈদের কাজগুলো দ্রুত শেষ করছেন।

বাংলাদেশ কিংবা ভারত, কোথাও এখনো মুক্তি পায়নি ‘ডুব’। তার আগেই ছবিটি রাশিয়ার ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে। গত ২ জুন ফারুকী জানিয়েছেন, ছবিটি উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে। এই বিভাগে বাংলাদেশসহ রাশিয়া, জার্মানি, কোরিয়া, জাপান, ফিনল্যান্ড, আর্জেন্টিনা, স্পেন, ডেনমার্ক ও চীনের ১১টি ছবি নির্বাচিত হয়েছে।

৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ২২ জুন। চলবে ২৯ জুন পর্যন্ত।

ফারুকী জানান, ‘ডুব’ ছবি প্রযোজনা করেছে বাংলাদেশে জাজ মাল্টিমিডিয়া আর ভারতের এসকে মুভিজ। ছবিটির সহ–প্রযোজক ভারতের প্রখ্যাত অভিনেতা ইরফান খান। ‘ডুব’ ছবিতে অভিনয়ও করেছেন তিনি। আরও অভিনয় করেছেন তিশা, রোকেয়া প্রাচী, পার্ণো মিত্র প্রমুখ।

Reneta

ছবি: সংগৃহীত

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তিশামোস্তফা সরয়ার ফারুকী
শেয়ারTweetPin

সর্বশেষ

টাইটানিকের শেষ মুহূর্ত: ডিজিটাল গবেষণায় বেরিয়ে এলো নতুন তথ্য

এপ্রিল ১৭, ২০২৬

দেশে গণমাধ্যমের প্রান্তিক মানুষের কন্ঠস্বর নিয়ে ‘সমষ্টি’র গবেষণা প্রতিবেদন প্রকাশ

এপ্রিল ১৭, ২০২৬

ছুটির দিনে রাজধানীর পাম্পগুলোতে দীর্ঘ লাইন

এপ্রিল ১৭, ২০২৬

মাঠে নামার আগেই ছিটকে গেলেন মোস্তাফিজ

এপ্রিল ১৭, ২০২৬

আজ বিশ্ব হিমোফিলিয়া দিবস

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT