চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মসুলে তুমুল লড়াই চলছে, ব্যাপক মানবিক সংকটের আশঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৮ পূর্বাহ্ণ ১৮, অক্টোবর ২০১৬
আন্তর্জাতিক
A A

ইরাকে আইএসের কবল থেকে মসুল শহর পুনর্দখলে চূড়ান্ত অভিযান চালাচ্ছে ইরাকি বাহিনী, কুর্দি পেশমের্গা ও তাদের  মিত্রবাহিনী। চলছে তুমুল লড়াই। কুর্দি বাহিনীর দাবি, মসুলের দিকে অগ্রসর হওয়ার পথে তারা বেশ কয়েকটি গ্রাম পুনরুদ্ধার করেছে। ওদিকে মসুলের প্রায় ১৫ লাখ মানুষের নিরাপত্তার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

সোমবার  ভোর থেকে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর এবং আইএসের সবচেয়ে বড় ঘাঁটি মসুলের দখল ফিরে পেতে সামরিক অভিযান শুরু করে ইরাকি বাহিনী। আইএসের অবস্থান লক্ষ্য করে ব্যাপক গোলাবর্ষণ করে যৌথবাহিনী।

ইরাকি সরকার ও তাদের মিত্রবাহিনী বলছে, তারা অনেক এলাকা তাদের দখলে নিয়েছে। ট্যাংকগুলো শহরের দিকে অগ্রসর হচ্ছে। কুর্দিস্তান পার্টির প্রেসিডেন্ট জানিয়েছেন, মসুলের আশেপাশের প্রায় দু’শ কিলোমিটার এলাকা আইএসের দখলমুক্ত করেছে।

Banglabid

মার্কিন নেতৃত্বাধীন জোটসহ ইরাকি ও কুর্দি বাহিনীর হাত থেকে বাঁচতে স্থানীয়দের ঢাল হিসেবে ব্যবহার ও আত্মঘাতী হামলার পুরনো কৌশল নিয়েছে আইএস। অবরুদ্ধ বাসিন্দাদের শহর ত্যাগে নিষেধাজ্ঞা ও শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে আইএস। কুর্দি বাহিনীকে লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালাচ্ছে জঙ্গিরা। আইএসের নিজস্ব গণমাধ্যম আমাক নিউজ এজেন্সি জানিয়েছে, কুর্দিদের বিরুদ্ধে আটটি আত্মঘাতী  বোমা হামলা চালিয়েছে।

এদিকে মসুল পুনরুদ্ধারের লড়াইয়ের প্রভাবে ব্যাপক মানবিক সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর আশঙ্কা করছে অভিযানের কারণে প্রায় এক লাখ মানুষ আশ্রয়হীন হয়ে পড়বে। ক্ষতিগ্রস্থ হবে প্রায় ১৫ লাখ মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরাকমসুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সবজির বাজারে অাগুন

পরবর্তী

ভারতে হাসপাতালে আগুন বহু হতাহত

পরবর্তী

ভারতে হাসপাতালে আগুন বহু হতাহত

মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT