রান্না ঘরের মসলার ঝাঁঝ একটু বেশিই দেখা যায় কোরবানির ঈদ আসলে। আর এই ঈদকে সামনে রেখে গরু বা খাসির মাংস রান্না করার জন্য অবশ্যই বেশ ঘটা করে লিস্ট করে আপনার যেতে হয় বাজারে। তাই এই সময়টায় একটু বেশিই উত্তাপ থাকে মসলার বাজারে। আর এই উত্তাপের মাঝে লিস্ট থেকে একটা আইটেম বাদ গেলেই বাসায় আসার পর শুনতে হবে গিন্নীর বকা।
তাই প্রথমেই দারুচিনি, এলাচি, গোলমরিচ, লবঙ্গ , জায়ফল, আলু বোখারা, পোস্ত দানা, কাজু বাদাম, কাঠ বাদাম ইত্যাদি অনেক ধরণের ‘গরমমসলার একটা তালিকা করে ফেলুন। যেহেতু এখন মসলার চাহিদা বেশি। তাই দামটাও কিছুটা বৃদ্ধি পেয়েছে। রাজধানীর কারওয়ান বাজারসহ বেশ কিছু সুপার শপ ঘুরে এমন চিত্র দেখা গেছে। আজকের আয়োজনে রয়েছে ঈদের মসলার বাজারের দরদাম।

এক নজরে দেখে নিন মসলার বাজারের দামদর:
রাজধানীর একাধিক সুপার সপ ঘুরে দেখা যায় মসলা কেনা কাটা এখনো তেমন হিড়িক পড়েনি। তবে মুদি দোকানের চেয়ে দামটাও একটু বেশিই চোখে পরে সুপার সপগুলোতে।
বর্তমানে আলু বোখারা ৬০০ টাকা পোস্ত দানা ১২০০ টাকা, কাঠ বাদাম ১০০০ টাকা আদা ১২০ টাকা, তেজপাতা ১৮০ টাকা, জিরা ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম বেড়ে গিয়ে এলাচ বিক্রি হচ্ছে, ১৮০০ টাকা কেজি। আর জিরা ৪৫০ ও দারচিনি ৪০০ টাকা জায়ফল প্যাকেট ১০০ টাকা, আলুবোখারা ১০০ গ্রাম প্যাকেট ৯০ টাকা, কাঠ বাদাম ১০০ গ্রাম ১৪০ টাকা। জিরা ১০০ গ্রাম ৭০ টাকা, কাজু বাদাম ১০০ গ্রাম ১৭০ টাকা দরে।
এদিকে কারওয়ান বাজারে শুকনা মরিচের দাম কেজি প্রতি ৩০ টাকা বেড়ে ১৫০ টাকা হয়েছে। হলুদের দাম বেড়েছে ২০ টাকা, মান ভেদে কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ২০০ টাকা দরে। ভোজ্য তেলের দাম লিটার প্রতি কিছুটা বেড়েছে বলে জানা গেছে ঈদ উপলক্ষে।
ছবিঃজাকির সবুজ







