চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মসজিদে বিস্ফোরণ: তদন্তে আরও সময় পেল কমিটি

রুমন রেজা রুমন রেজা
১২:২৫ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ
A A

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় গঠিত জেলা প্রশাসনের তদন্ত কমিটিকে দ্বিতীয় দফায় আরও পাঁচদিন সময় দেয়া হয়েছে।

জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন জানান, সোমবার তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা ছিল। কিন্তু কমিটি নতুন করে ৭ দিন সময় বাড়াতে আবেদন করে।

তিনি বলেন, ‘এ ঘটনায় সারাদেশ সুষ্ঠু তদন্তের আশায় রয়েছে। এছাড়া এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তের প্রয়োজনে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খাদিজা তাহেরা ববির নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি সাতদিনের সময়ের আবেদন করেন।’

‘‘এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই সবদিক বিবেচনা করেই একটি বস্তুনিষ্ঠ পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরী করবে। এ কারণে তদন্ত কমিটিকে আরো পাঁচ দিনের সময় দেয়া হয়েছে।’’

এই সময়ের মধ্যে কমিটি প্রতিবেদন দাখিল করবে বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক।

মসজিদে বিস্ফোরণের একদিন পর গত ৫ সেপ্টেম্বর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটকে প্রধান করে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটিকে প্রতিবেদন দাখিল করতে পাঁচদিনের সময় দেয়া হলেও নির্ধারিত সময়ে প্রতিবেদন দিতে পারেনি।

গত ৪ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জ শহরের তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে অর্ধশত মানুষ দগ্ধ হয়।

যাদের মধ্যে গুরুতর ৩৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিটিউটে ভর্তি করা হয়েছিল। এ পর্যন্ত ওই ঘটনায় মৃত্যুবরণ করেছে ২৯ জন।

এশার নামাজের সময় ঘটা ওই বিস্ফোরণে মসজিদের ভেতর আগুন জ্বলে উঠে এবং কাঁচ ভেঙে মুসল্লিরা আহত হয়। মসজিদের ভেতরের ৬টি এসি দুমড়ে মুচড়ে যায়। ২৫টি সিলিং ফ্যানের পাখাও বাঁকা হয়ে যায়।

প্রাথমিকভাবে মসজিদের এসি থেকে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হলেও পরে ফায়ার সার্ভিস জানায়, ওই মসজিদের নিচ দিয়ে যাওয়া গ্যাস পাইপ লিকেজের কারণে বিস্ফোরণ ঘটে।

ট্যাগ: জেলা প্রশাসনতদন্ত কমিটিতদন্ত প্রতিবেদনমসজিদে বিস্ফোরণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মারা গেছেন অভিনেতা সাদেক বাচ্চু

পরবর্তী

রেমিট্যান্স আরও গতিশীল, ১০ দিনেই এসেছে প্রায় বিলিয়ন ডলার

পরবর্তী
নির্মাণস্থলে শ্রমিকদের লাইন, কিছু শ্রমিকের হাতে টাকা ও হেলমেট. Channel i News - চ্যানেল আই নিউজ

রেমিট্যান্স আরও গতিশীল, ১০ দিনেই এসেছে প্রায় বিলিয়ন ডলার

৭১ বছর পর এমন প্রত্যাবর্তন লিখে চ্যাম্পিয়ন থিয়েম

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT