চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন সেনা মোতায়ন উপসাগরীয় অঞ্চলের জন্য ‘হুমকি’: ইরান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ন ২২, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

উপসাগরীয় অঞ্চলে সামরিক শক্তি জোরদার করতে আরো মার্কিন সৈন্য পাঠানোকে নিরাপত্তার জন্য হুমকি বলে সর্তক করছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

তিনি আরও বলেন, বিদেশি সেনারা সর্বদা নিরাপত্তার নামে ‘দুর্দশা’ নিয়ে আসে। আমি মনে করি অস্ত্রের লড়াই পরিহার করা উচিত।

সৌদি আরবের তেল স্থাপনায় হামলার জন্যে যুক্তরাষ্ট্রকে দায়ী করে রুহানি বলেন, এ হামলার পর যুক্তরাষ্ট্র আরও সেনা পাঠাচ্ছে সৌদি আরবে।

এসময় তিনি বলেন, ইরান আগামী জাতিসংঘে নতুন উপসাগরীয় শান্তি উদ্যোগ উপস্থাপন করবে।

এর আগে যুক্তরাষ্ট্র কিংবা সৌদি আরব যদি কোনো সামরিক হামলা চালায় তাহলে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। সৌদি তেল স্থাপনায় ড্রোন হামলাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া উত্তেজনাকর পরিস্থিতিতে এমন মন্তব্য করেছিলেন তিনি।

গত বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি জানান তিনি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ ছাড়াও যুক্তরাষ্ট্রের হাতে বিকল্প রাস্তা খোলা আছে।

Reneta

গতকাল ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, আমরা যুদ্ধ চাই না। আমরা সামরিক মোকাবিলায় জড়িত হতে চাই না। কিন্তু নিজেদের ভূখণ্ড রক্ষার ক্ষেত্রে বিন্দুমাত্র হেলাফেলা করব না।

গত শনিবার সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দুটি বৃহৎ তেল স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়। ঐ হামলার পর সৌদি আরবের তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার জন্য ইরানকে দায়ী করেন। স্যাটেলাইট ছবি প্রকাশ করে হামলার নেপথ্যে ইরান জড়িত রয়েছে বলে দাবি করে ওয়াশিংটন।

হামলার পর ইরান সমর্থিত ইয়েমেনের শিয়া সশস্ত্র গোষ্ঠী হুথিরা দায় স্বীকার করলেও যুক্তরাষ্ট্র তা প্রত্যাখ্যান করেছে। এদিকে গতকাল লস অ্যাঞ্জেলেসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা ইরানের ওপর বিশেষ নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছি। সামরিক অভিযান চালানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছিলেন, সব পথই খোলা রয়েছে। তবে যুদ্ধ ছাড়াও বিকল্প ব্যবস্থা আছে। তিনি আপাতত যুদ্ধ এড়ানোর ইঙ্গিত দিয়ে বলেন, নিতান্ত বাধ্য হলে সেই পথে যেতে পারেন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: উপসাগরীয় অঞ্চলমার্কিন সৈন্য
শেয়ারTweetPin

সর্বশেষ

লঙ্কানদের বিধ্বস্ত করে সুপার এইট শুরু ইংল্যান্ডের

ফেব্রুয়ারি ২২, ২০২৬

সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল ও পদোন্নতি

ফেব্রুয়ারি ২২, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে জনপ্রতিনিধিকে ‘পুঁতে ফেলার’ হুমকি

ফেব্রুয়ারি ২২, ২০২৬
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ভোজ্য তেল-ডালডায় মরা ইঁদুর

ফেব্রুয়ারি ২২, ২০২৬

টিজার, ট্রেলার, গান না দেখেই শাকিবের ‘প্রিন্স’ নিয়ে আগ্রহী প্রেক্ষাগৃহ

ফেব্রুয়ারি ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT