চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মরণোত্তর দেহদান করে গেলেন ঋত্বিক ঘটকের বোন প্রতীতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীদের গবেষণার জন্য মৃত্যুর আগেই লিখিতভাবে দেহদান করে গিয়েছিলেন ঋত্বিক ঘটকের যমজ বোন প্রতীতি দেবী। তাঁর মৃত্যুর পর লিখিত চুক্তি অনুযায়ি দেহ দান সম্পন্ন হয়েছে বলে চ্যানেল আই অনলাইনকে জানান তার মেয়ে অ্যারোমা দত্ত।

সোমবার ( ১৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে আনুষ্ঠানিকভাবে মেয়ে অ্যারোমাসহ আরো কয়েকজন আত্মীয় ও শুভানুধ্যায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে গিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতীতি দেবীর দেহ হস্তান্তর করেন।

অ্যারোমা জানান, আমাদের সমাজের জন্য, গবেষণার জন্য, মানবতার জন্য এটি দৃষ্টান্ত হয়ে থাকবে। সোমবার দুপুর দেড়টার দিকে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে প্রতীতি দেবীর দেহ হস্তান্তর করি।

মৃত্যুর আগে অনেকেই অঙ্গীকার করলেও মৃত্যুর পরে নানা সামাজিক কারণে দেহদান আর বাস্তবে হয়ে ওঠে না। কিন্তু সত্যিকার অর্থে প্রতীতি দেবীর পরিবারের সদস্যরা স্বেচ্ছায় তার দেহদান করে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বলেই মনে করছেন চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে জড়িতরা।

মা প্রতীতি দেবীর সঙ্গে মেয়ে আরমা দত্ত

গেল রবিবার রাত পৌনে ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রতীতি দেবী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি সম্পর্কে উপমহাদেশের প্রখ্যাত নির্মাতা ঋত্বিক ঘটকের যমজ বোন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের পুত্রবধূ, সংসদ সদস্য অ্যারোমা দত্তের মা এবং মহাশ্বেতা দেবীর পিসি।

১৯২৫ সালের ৪ নভেম্বর পুরান ঢাকার হৃষীকেশ দাস রোডের এক বাড়িতে ঋত্বিক ঘটক আর প্রতীতি দেবী ঘটকের জন্ম হয়। যমজ সন্তান হওয়ায় তাদের বাবা-মা ঋত্বিক ও প্রতীতি দেবীকে ভবা ও ভবি নামে ডাকেন। ১৯৪৭ সালের দেশ ভাগের সময় পরিবারের অধিকাংশ ব্যক্তি বাংলাদেশ ছেড়ে পশ্চিমবঙ্গে চলে গিয়েছিলেন। ঋত্বিক ও প্রতীতিও চলে গিয়েছিলেন ভারতে। কিন্তু পরে বাংলাদেশে ফিরে আসেন প্রতীতি।

Reneta

তার বিয়ে হয় ভাষা সংগ্রামী ও পূর্ব পাকিস্তানের মন্ত্রী ধীরেন্দ্রনাথ দত্তের পুত্র সঞ্জীব দত্তের সঙ্গে। পুত্র রাহুল দত্ত ও কন্যা আরমা দত্তকে নিয়ে বাংলাদেশেই তিনি থেকে যান। মাঝে কিছুদিন আগরতলা, কলকাতা ও পন্ডিচেরিতে তিনি অবস্থান করেছিলেন। কিন্তু নিজের মাটিকে ছেড়ে যাননি। তাঁর চোখের সামনে ১৯৭১ সালের ২৯ মার্চ কুমিল্লার নিজ বাসভবন থেকে পাক হানাদার বাহিনী ধীরেন্দ্রনাথ দত্ত ও তাঁর ছোট ছেলে দিলীপ কুমার দত্তকে ধরে নিয়ে যায়।

তাঁর যমজ ভাই ও উপমহাদেশের প্রখ্যাত নির্মাতা ঋত্বিক ঘটক মারা যান ১৯৭৬ সালের ৪ ফেব্রুয়ারি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঋত্বিক ঘটকপ্রতীতি দেবীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জুলাই ১৬, ২০২৬

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: সন্তানের ছবি হাতে মনকে সান্তনা দেন শহীদ আবু সাইদের মা-বাবা

জুলাই ১৬, ২০২৬

হিসাবের বেড়াজালে আষাঢ়- শ্রাবণ মাস

জুলাই ১৬, ২০২৬

কাতার সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT