মরক্কোয় ত্রাণ নিতে গিয়ে পদদলিত হয়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে পাঁচ জন। ক্যাসাব্লাঙ্কা শহরের ১৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত অবস্থিত সিদি বোয়ালেম গ্রামে এই ঘটনা ঘটে। কে এই ত্রাণ বিতরণ করছিল তা এখনও জানা যায়নি বলে বিবিসি জানায়। তবে একটি দাতব্য সংস্থা এই ত্রাণ দিয়েছিল বলে জানা গেছে।
এছাড়াও বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে এই দুর্ঘটনায় ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছে।








