চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মম ও মিলনের অভিনয় আনন্দ দিয়েছে, পয়সা উসুল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ন ২২, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

২০ এপ্রিল ঢাকা ও ঢাকার বাইরে মুক্তি পেয়েছে অরুণ চৌধুরী পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘আলতা বানু’। ঢাকার মধ্যে শুধু মাত্র একটি প্রেক্ষাগৃহে ছবিটি চললেও দর্শকের কাছে তুমুল প্রশংসা কুড়াচ্ছে ছবিটি। ছোট ও বড় পর্দার নির্মাতা, অভিনেতা, অভিনেত্রীসহ সকলেই ‘আলতা বানু’ ছবিটির প্রশংসায় পঞ্চমুখ! অরুণ চৌধুরীর এই ছবিটি নিয়ে এবার নিজের অনুভূতির কথা জানিয়েছেন ‘ছুঁয়ে দিলে মন’ খ্যাত নির্মাতা শিহাব শাহীন।

শুক্রবার থেকেই বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে ‘আলতা বানু’ ছবিটি দেখতে সাধারণ দর্শকের পাশাপাশি ভিড় করছেন ছোট ও বড় পর্দার মানুষেরা। শনিবারেও ছবিটি দেখতে তারকাদের ভিড় দেখা গেছে। ছবিটি দেখার পর সকলেই ছবিটি নিয়ে নিজের অনুভূতি শেয়ার করছেন। বেশির ভাগ দর্শককেই ছবিটির গল্প ও অভিনয় ছুঁয়ে গেছে। একই কাতারে নির্মাতা শিহাব শাহীন।

‘আলতা বানু’ ছবিটি দেখার পর নিজেই ছবিটি নিয়ে অভিব্যক্তি জানিয়ে ছবির পোস্টারসহ পোস্ট করলেন ফেসবুকে। জানালেন, ‘আলতা বানু’ দেখে এলাম। ভালো গল্পের ছবি।

এরপর ছবির চরিত্রদের প্রশংসা করে পয়সা উসুল বলেও জানালেন এই নির্মাতা। বললেন: মিলন ও মম’র দুর্দান্ত অভিনয় আনন্দ দিয়েছে সারাক্ষণ। পয়সা উসুল।

এদিকে শুধু শিহাব শাহীন নন, ছবিটি নিয়ে ইতিবাচক কথা বলেছেন ছোট পর্দার অনেক নির্মাতা, অভিনেতা। ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপঙ্কর দীপনতো ‘আলতা বানু’ নিয়ে রীতিমত উচ্ছ্বাস প্রকাশ করে সবাইকে ছবিটি দেখারও আহ্বান জানিয়েছেন।

সব শ্রেণির দর্শকের কাছে ‘আলতা বানু’ প্রশংসা পাওয়ার বিষয়টি কীভাবে দেখছেন নির্মাতা অরুণ চৌধুরী? এ বিষয়ে জানান: আমরাতো দর্শকের জন্যই কাজ করি। শেষ পর্যন্ত দর্শক আমাদের কাজ দেখে আনন্দিত হলেই আমাদের কাজের স্বার্থকতা। যেকোনো পুরস্কারের চেয়েও দর্শকের ভালোবাসা আমার কাছে গুরুত্বপূর্ণ। তারা ‘আলতা বানু’ ছবিটি ভালো ভাবে গ্রহণ করছে দেখে আমি সত্যি অনুপ্রাণিত।

Reneta

পোস্টার ও ট্রেলার উন্মোচনের মধ্য দিয়ে খবরে আসে মুক্তি প্রতীক্ষিত ছবি ‘আলতা বানু’। ছবিটি এরইমধ্যে ভিন্নধর্মী প্রচারণা দিয়েও নজর কেড়েছে সবার। গত শুক্রবার ঢাকাসহ মোট পাঁচটি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পায়। ঢাকার মধ্যে বসুন্ধরার স্টার সিনেপ্লক্স ছাড়াও জয়দেবপুরের বর্ষা সিনেমা, শ্রীপুরের চন্দ্রিমা, সিলেটের বিজিবি অডিটোরিয়াম ও খুলনায় সঙ্গীতায় ছবিটি মুক্তি পেয়েছে।

আলতা ও বানু নামের দুই বোনের জীবনের নানা ঘটনা নিয়ে এগিয়েছে এই ছবির গল্প। ২ ঘন্টা ১০ মিনিটের ‘আলতা বানু’ ছবির যাবতীয় পোস্ট প্রডাকশনের কাজ করা হয় মাদ্রাজ থেকে। গেল বছরের জুলাই মাসে ‘আলতাবানু’ ছবির শুটিং শুরু হয়। টানা শুটিংয়ের মাধ্যমে ছবির কাজ শেষ হয়েছিল। মম ও রিক্তা ছাড়াও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান ও মামুনুর রশীদ। ফরিদুর রেজা সাগরের গল্পে সংলাপ লিখেছেন বৃন্দাবন দাস।

Jui  Banner Campaign
ট্যাগ: অরুণ চৌধুরীআলতাআলতা বানুমমমিলনলিড বিনোদনশিহাব শাহীন
শেয়ারTweetPin1

সর্বশেষ

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি: অন্তর্বর্তী সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি: ডিএমপি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT