বাংলাদেশ

মমতা ব্যানার্জিকে শেখ হাসিনার ফোন

আম্পান

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে টেলিফোন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে ফোন করে তিনি ঘূর্ণিঝড় আম্পানে ক্ষয়-ক্ষতির ব্যাপারে খোঁজ-খবর নেন।

এসময় ক্ষয়-ক্ষতির জন্য মমতা ব্যানার্জিকে সহমর্মীতাও জানান তিনি।

বুধবার আঘাত হানা ঘূর্ণিঝড় আম্পানে ভারতে ৮০ জনের মৃত্যু হয়। আম্পান ৪০০ কিলোমিটার এলাকা জুড়ে তাণ্ডব চালিয়েছে। এতে পশ্চিমবঙ্গের সাত-আটটি জেলা খুবই ক্ষতিগ্রস্ত হয়, আরও চার-পাঁচটি জেলা বিপর্যস্ত হয়ে পড়ে।

এরই মধ্যে ক্ষতি সারাতে ১ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। বাংলাদেশে এই ঝড়ে প্রাণ হারায় ১৩ জন।

বিষয়:আম্পান ঘূর্ণিঝড় বাংলাদেশ ভারত মমতা ব্যানার্জি শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…