চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মমতা কি মূখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ন ২৫, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের লোকসভা নির্বাচনে দলের হতাশাজনক ফলাফলের কারণে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রীর পদ ছাড়তে চেয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দলের পক্ষ থেকে তা বাতিল করে দেয়া হয়েছে।

বিজেপির কাছে তৃণমূলকে কেন এত বেশি আসন খোয়াতে হয়েছে, নির্বাচনে কী ত্রুটি হয়েছিল এবং এত আসন হারানোর পর দলের করণীয় বিষয় নিয়ে আলোচনায় বসে মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস।

শনিবার দলীয় পর্যালোচনা বৈঠকে তিনি এ ঘোষণা দেন।

তার কালীঘাটের বাড়িতে ডাকা হয়েছিল সিনিয়র নেতৃবৃন্দসহ সব জেলার দলীয় সভাপতি এবং পর্যবেক্ষকদের।

বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘মানুষের কাজ একটু বেশি করে ফেলেছিলাম মনে হচ্ছে। সবাই দু’টাকা করে চাল পেয়েছে, চিকিৎসায় টাকা দিতে হচ্ছে না। লোডশেডিং নেই। চাষের পানি তোলা যাচ্ছে। সরকারি কাজ বেশি করে ফেলেছি। এখন থেকে দলকে বেশি সময় দেব। রেল মন্ত্রণালয় ছাড়তে আমার এক মিনিট লেগেছিল। চেয়ার আমার কাছে কিছু নয়। আমার চেয়ার প্রয়োজন নেই। চেয়ারের আমাকে প্রয়োজন।’’

কংগ্রেস সভাপতির পদ থেকে রাহুল গান্ধীর পদত্যাগের ঘোষণা দেয়ার ঘণ্টাখানেক পর মমতা এ ঘোষণা দিয়ে বসলেন। মমতার দলের মতো রাহুল গান্ধীর দলের সভাপতির পদ থেকে পদত্যাগকে দলের নেতৃবৃন্দ প্রত্যাখান করেছেন।

Reneta

এর আগে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই টুইট করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন পূর্ণাঙ্গ পর্যালোচনা করে তবেই যা বলার বলবেন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: তৃণমূল কংগ্রেসপশ্চিমবঙ্গমমতা বন্দ্যোপাধ্যায়মূখ্যমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দাম বাড়াল বাংলাদেশ ব্যাংক

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ভোজ্যতেলের ঘাটতি মেটাতে সম্ভাবনাময় ভোলার সরিষা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

দিনাজপুরের ৮৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩৯টি ঝুঁকিপূর্ণ 

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আজ যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বাণিজ্য চুক্তি করছে সরকার

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT