চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মমতাজ-আইয়ুব বাচ্চুর কান্নায় ২০ মিনিট অনুষ্ঠান বন্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৬
বিনোদন
A A

জনপ্রিয় রিয়েলিটি শো আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গানের ফোক সংগীতের ওপর মমতাজ স্পেশালের দ্বিতীয় পর্বে ২০ মিনিটের জন্য অনুষ্ঠান বন্ধ রাখা হয়। কারণ মমতাজের গাওয়া ‘পর মানুষে দুঃখ দিলে…দুঃখ মনে হয়না……আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায়না’ গানটি গেয়ে শোনান প্রতিযোগী ডালিম কুমার।

গানটি শুরু করার পর মুহূর্তেই ভারী হয়ে ওঠে পরিবেশ। পরিবেশ আরো আবেগঘন হয়ে ওঠে যখন মমতাজ গানটি গাওয়া শুরু করেন এক পর্যায়ে আগে থেকেই অশ্রুশিক্ত আইয়ুব বাচ্চু অঝোরে কাঁদতে শুরু করেন।

আবেগ আপ্লুত মমতাজও তার চোখের জল মুছতে মুছতে মনকাড়া সুর বন্ধ করে ছুটে যায় আইয়ুব বাচ্চুর কাছে। অন্যরকম পরিবেশ তৈরি হলো উপস্থিত সকলের চোখের জলের মধ্যে দিয়ে। ২০ মিনিটের জন্য অনুষ্ঠান বন্ধ ঘোষণা করেন পরিচালক ইজাজ খান স্বপন।

মন ছুঁয়ে যাওয়া কয়েকটি গান আর এমন কিছু ঘটনার মধ্যেই দেখবেন মমতাজ স্পেশাল দ্বিতীয় পর্ব। ২১ তম এই পর্বটি চ্যানেল আই’তে প্রচারিত হবে ২৫ এপ্রিল সোমবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ও মঙ্গলবার বিকাল ৩টা ২০ মিনিটে।

মমতাজের সামনে তারই গাওয়া গান পরিবেশন করার সুযোগ পাওয়া ৯ প্রতিযোগী হচ্ছে বিল্লাল, সুজিতা, অংকন, রিজভী, শারমীন, ইলমা, আলআমীন, ডালিম ও ঝুমু। প্রধান বিচারক রেজোয়ানা চৌধুরী বন্যা ও আইয়ুব বাচ্চু। উপস্থিত ছিলেন মেন্টর ফুয়াদ নাসের বাবু ,বাপ্পা মজুমদার ও রাহুল আনন্দ। উপস্থাপনায় অপু মাহফুজ ও সিজিল মির্জা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইবাংলার গান
শেয়ারTweetPin

সর্বশেষ

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সৌদিতে অপরাধে জড়িত প্রবাসীদের ছাড় নয়’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT