চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্দিরে নাশকতায় মজুদ করা ছিল ১৮ কন্টেইনার রাসায়নিক দ্রব্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২০ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০১৭
অপরাধ
A A
নাশকতায় ব্যবহৃত রাসায়নিক কন্টেইনারের ছবি, ১৮টি কন্টেইনার দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরের বিভিন্ন মন্দিরে কোন জঙ্গি গোষ্ঠী নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর জন্য একটি দোকানে রাসায়নিক পদার্থ মজুত করেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শেরপুরে বিপুল পরিমান রাসায়নিক উদ্ধারের ঘটনায় পলাতক আসামি ফয়েজ উদ্দিনকে শনিবার রাতে শেরপুর সদর থেকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ ঘটনার অপর আসামি দোকান মালিক মিনারা বেগমকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া এন্ড পিআর) সহেলী ফেরদৌস চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Banglabid

পুলিশ হেডকোয়ার্টার্সের গোয়েন্দা শাখা এবং বগুড়া জেলা পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে শেরপুরের নকলা উপজেলার একটি দোকানে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে শেরপুর জেলা পুলিশ ১৮ কন্টেইনার বোমা তৈরির তরল রাসায়নিক পদার্থ উদ্ধার করেছে।

উদ্ধারকৃত রাসায়নিকের মধ্যে রয়েছে, নাইট্রিক এসিড ২০০ কেজি, ড্রাইক্লোরোমিথেন ও সালফিউরিক এসিড ৩৫ কেজি, ক্লোরোফর্ম ও ডাইক্লোরোমিথেন ১০০ কেজি, সালফিউরিক এসিড ও টেট্রোহাইড্রোফুরান ৬৫ কেজি, হাইড্রোজেন পার অক্সাইড ১৬০ কেজি এবং ক্লোরোফরম ৩৫ কেজি। সিআইডির একটি বিশেষজ্ঞ দল উদ্ধরকৃত রাসায়নিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বর্তমানে শেরপুর রয়েছে।

নির্বাচিত ব্যক্তি ছবি, সাধারণ পোশাক পরিহিত, সোজা দৃষ্টিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ
পলাতক আসামি ফয়েজ উদ্দিন

সহেলী ফেরদৌস জানান, কোন জঙ্গি গোষ্ঠী শেরপুরের বিভিন্ন মন্দিরে নাশকতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য ওই দোকানে এ রাসায়নিক পদার্থ মজুত করেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল। পুলিশের তাৎক্ষণিক অভিযানের কারণে জঙ্গিদের বড় ধরনের হামলার পরিকল্পনা ব্যর্থ হয়।

Reneta

জানা যায়, দোকানটির মালিক নকলা থানার মিনারা বেগম। তিনি দোকানটি একই থানার চরমধুয়া গ্রামের মোঃ ফয়েজ উদ্দিনকে ভাড়া দিয়েছেন।

তিনি আরো বলেন এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে নকলা থানায় তিন জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। পুলিশ গুরুত্বের সাথে ঘটনাটি তদন্ত করছে। ইতোমধ্যে দুই আসামি গ্রেফতার হয়েছে। অপর আসামি গ্রেফতার এবং এ ঘটনার সাথে জড়িত অন্যান্যদের আটকের চেষ্টাও অব্যাহত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গাদের জন্য বিশেষ প্লেনে ৯ লাখ কলেরার ভ্যাকসিন

পরবর্তী

ঢাকায় এসেছেন রাশিয়ার প্রধান বিচারপতি

পরবর্তী
রাশিয়ার প্রধান বিচারপতি ঢাকায় এসে বাংলাদেশের বিচার বিভাগের সঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় এসেছেন রাশিয়ার প্রধান বিচারপতি

হাইড্রোলিক হর্ণ

হাইড্রোলিক হর্ন জমা ও ধ্বংসে হাইকোর্টের নির্দেশ

সর্বশেষ

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT