চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্ত্রী ছায়েদুল হক পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলনের ঘোষণা

৩:৩৩ অপরাহ্ন ১১, নভেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের বাড়ী, ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে হামলার ঘটনায় মন্ত্রী ছায়েদুল হকের অপসারন দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে হিন্দু ছাত্র জনতা।

শুক্রবার দুপুর থেকে শাহবাগ ঘিরে প্রায় আড়াই ঘণ্টা ধরে ছায়েদুল হকের অপসারণের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীসহ সাধারণ মানুষরা। এসময় বিক্ষোভকারীরা মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেন।

দাবি মানা না হলে মঙ্গলবার সারাদেশে অবস্থান কর্মসূচির ঘোষণা  দিয়েছে তারা।  সাম্প্রদায়িক শক্তি আবারো বিশৃঙ্খলা করতে পারে এমন আশঙ্কা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সব অপরাধী ধরা না পড়া পর্যন্ত পুলিশের  অভিযান  চলবে।

এতে দুপুর থেকে শাহবাগ হয়েবাংলা মোটর এলিফেন্ট রোড মৎস্য ভবন ও টিএসসি পর্যন্ত সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন বিক্ষোভকারীরা বলেন, যতক্ষণ পর্যন্ত ছায়েদুল হক পদত্যাগ না করবেন তারা শাহবাগ ছেড়ে যাবেন না।

11-11-16-student-protest_sahabag-9

Reneta

নাসিরনগরের হামলার ঘটনায় জড়িতদের সনাক্ত করা গেছে দাবি করে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জআমান খান বলেছেন: অপরাধীদের সনাক্ত করা গেছে; তবে এখনও সবাইকে গ্রেফতার করা যায়নি। সন্দেহভাজন অনেককে আটক করা হয়েছে। ফেসবুক পোস্টটি যার একাউন্ট থেকে দেয়া হয়েছিল তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞসাবাদ করেছে পুলিশ।

নাসিরনগরে মন্দিরে হামলার তিন দিন পরে নতুন করে হামলা হয় অবস্থাপন্ন সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে। হামলায় কিছু বাড়ি পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে। হামলার ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয় দু’ হাজার ৭ শ’ জন।

বিক্ষোভকারীদের অভিযোগ মন্ত্রী  সনাতনধর্মাবলম্বীদের গালাগাল  করেছেন এবং তার প্রত্যক্ষ মদদে নাসির নগরে সংখ্যলঘুদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

এর আগে, সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে নাসিরনগরে হামলার ঘটনায় মন্ত্রী ছায়েদুল হকে দায়ী করে অবিলম্বে তার পদত্যাগ ও জড়িতদের শাস্তির দাবি করেছে বিএনপি।

এসময় বিএনপির পক্ষ থেকে হামলাকারীদের মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।

11-11-16-student-protest_sahabag-13

গত ২৮ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের রসরাজ দাস (২৭) নামে এক যুবকের ফেসবুকে পোস্টে ধর্ম অবমাননার অভিযোগ এনে স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করে।

তবে রসরাজ এ অভিযোগ অস্বীকার করে বলেন, তার ফেসবুক অাইডি নকল করে অন্য কেউ এই কাজ করেছে।

রোববার এর প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামায়াত নামের দুটি সংগঠন সমাবেশ করে। সেই সমাবেশ চলাকালে সদরের হিন্দুপাড়াগুলোতে হামলা চালানো হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: নাসিরনগরবিক্ষোভশাহবাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

দেড় বছরে কেমন করলো ইউনূস সরকার

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের মধ্যে প্রায় অর্ধেকই ঋণগ্রস্ত: টিআইবি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসছেন শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুর স্কুল প্রাচীর ধসে আহত ৫

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT